বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

আমি নিরব ছিলাম, নিস্তব্ধ হয়েছি

Author

মো বাপ্পি হোসেন , পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬ পাঠ: ১৯০ বার

আমি নিরব ছিলাম, নিস্তব্ধ হয়েছি

মো: বাপ্পি হোসেন  

আমি আকাশের উজ্জ্বল নক্ষত্র হতে চেয়েছি,
আকাশের প্রাণে তাকিয়ে তাই তারা গুনেছি।
আমি প্রবাহমান নদীতে গা ভাসিয়ে
সমুদ্রে ভেসে যেতে চেয়েছি।
আমি নিবর ছিলাম, নিস্তব্ধ হয়েছি।

আমি বসন্তের রঙিন ফুল হতে চেয়েছি,
ঝরে যাওয়া পাতাও হতে পাড়িনি!
আমি আমের মুকুল হয়েছিলাম
তুমি বৃষ্টি হয়ে স্পর্শ করোনি।
আমি নিবর ছিলাম, নিস্তব্ধ হয়েছি।

বসন্তের পলাশ ফুল আমায় কাছে ডেকে ছিলো
আমি তোমার সৌন্দর্য ভুলিতে পারিনি
আমি তোমার মায়ায় পড়েছিলাম
তুমি তা বুঝিতে পারোনি।
আমি নিবর ছিলাম, নিস্তব্ধ হয়েছি

নদীর পাড়ে একলা বসে ভাবেছি তোমায়,
তুমি গোধূলি বেলা হয়ে আসেনি।
আমি নদীর স্নিগ্ধ বাতাস হয়েছি
তুমি পাহাড় প্রেমিক আমি বুঝিনি।

 

লেখক: প্রচার সম্পাদক, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!