শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

আবহমান রাজনীতি ও নীতির সংকট

Author

মোঃ ইয়াসিন আরাফাত বিজয় , রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫ পাঠ: ৫৫ বার

রাজনৈতিক দলগুলোর উচিত, দলীয় গঠনতন্ত্র মেনে চলা এবং আদর্শিক রাজনীতির চর্চা বাড়ানো। নেতৃত্ব নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতির অনুসরণও জরুরি। সুশীল সমাজ ও গণমাধ্যম যেন নিরপেক্ষ থেকে নীতিবিরোধী রাজনীতি প্রকাশ এবং সমালোচনার মাধ্যমে জবাব দিতে প্রতিষ্ঠা করতে পারে, সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সর্বোপরি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করতে হবে।

মনে রাখতে হবে, রাজনীতিতে নীতির সংকট একদিনে সৃষ্টি হয়নি। আর তাই স্বাভাবিকভাবেই রাতারাতি এর সমাধান সম্ভব নয়। রাজনীতিবিদদের উচিত হবে ভেদাভেদ এবং দোষারোপের রাজনীতি ছেড়ে গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্র ক্ষমতায় এসে দেশ ও জাতির কল্যাণে কাজ করা। এ দেশে দল বা নেতার মূল্যায়নের মাপকাঠি হোক নৈতিকতা। রাজনৈতিক ব্যক্তিবর্গকে হতে হবে সাম্যবাদী। তাদের কন্ঠ মেলাতে হবে নজরুলের কন্ঠের সঙ্গে— ‘গাহি সাম্যের গান/ যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান।’

 

লেখক: সাধারণ সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২৭ জুলাই ২০২৫ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!