মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

প্রথম অধ্যায় : সংগঠন পরিচিতি

সংগঠনের নাম, ইতিহাস, প্রবর্তন ও প্রয়োগ

ধারা-০১: (ক) নাম: এই সংগঠনের নাম বাংলায় ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’, ইংরেজিতে ‘Bangladesh Youth Column Writers Forum’ (BYCWF) হবে।

(খ) সংগঠনের ইতিহাস: গঠনতন্ত্রের পূর্বকথাতে উল্লেখিত বক্তব্য ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’-এর সংক্ষিপ্ত ইতিহাস।

(গ) প্রবর্তন ও প্রয়োগ: ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’ ২০১৮ সালের ২৩ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

প্রতীক

ধারা-০২: এই সংগঠনের প্রতীক একটি চতুর্ভুজের অভ্যন্তরে খোলা কাগজ। যার ওপর শাণিত কলম। তার ওপর একটি প্রজ্জ্বলিত বাতি। বাতির অভ্যন্তরে বিশ্ব। উপরে লেখা রয়েছে সংগঠনের স্লোগান, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’। নিচে লেখা ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’।

মূলমন্ত্র

ধারা-০৩: এই সংগঠনের মূলমন্ত্র ‘তারুণ্যের শাণিত কলমে আলোকিত ধরণী’।

স্লোগান

ধারা-০৪: এই সংগঠনের স্লোগান ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’।

প্রকৃতি ও বৈশিষ্ট্য

ধারা-০৫: বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম একটি শিক্ষামূলক, অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন; যা শিক্ষার্থীদেরকে লেখালেখির জগতে নিয়ে এসে তাদের বুদ্ধিবৃত্তিক সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে দেশ ও জাতির সমৃদ্ধির স্বার্থে তাদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তোলে।

লক্ষ্য ও উদ্দেশ্য

ধারা-০৬: বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য হবে নিম্নরূপ:-

(ক) শিক্ষার্থীদেরকে লেখালেখিতে উদ্বুদ্ধ করে সৃষ্টিশীল লেখক হিসেবে গড়ে  তোলা।

(খ) মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে শিক্ষার্থীদেরকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা।

(গ) সুন্দর সমাজ বিনির্মাণে সমাজে বিদ্যমান কুসংস্কার, অজ্ঞতা, অন্যায়, শোষণ, সন্ত্রাস, দুর্নীতিসহ সমসাময়িক আর্থ-সামাজিক ও বৈশ্বিক নানা সমস্যাবলির গঠনমূলক সমালোচনা, ইতিবাচক সমাধান এবং সম্ভাবনা লেখনীর মাধ্যমে তুলে ধরা।

(ঘ) তরুণ লেখকদেরকে একই প্ল্যাটফর্মে একত্রীকরণ।

দাপ্তরিক ভাষা

ধারা-০৭: এই সংগঠনের দাপ্তরিক ভাষা হবে বাংলা ও ইংরেজি।

সাংগঠনিক বছর

ধারা-০৮: এই সংগঠনের সাংগঠনিক বছর হবে ০১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

গঠনতন্ত্র কার্যকর

ধারা-০৯: (ক) এই সংগঠনের গঠনতন্ত্র ২০২০ সালের ১৪ জুলাই থেকে কার্যকর হবে।

(খ) এই সংগঠনের প্রতিষ্ঠাকালীন সময় থেকে গঠনতন্ত্র কার্যকর হওয়া অবধি সকল কর্মকান্ড ও সিদ্ধান্ত গঠনতন্ত্র অনুযায়ী হয়েছে বলে বিবেচিত হবে।

কেন্দ্রীয় কার্যালয়

ধারা-১০: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি (অস্থায়ী) কেন্দ্রীয় কার্যালয় হিসেবে পরিগণিত হবে।