একদিন

অভ্যাসবসতই পান করি অমৃতসুধা
বৃষ্টির রিনি ঝিনি শব্দে মেতে উঠি, শুয়ে থাকি মোহময়ী নীরবে,
ঘন কালো অন্ধকারে এঁকে ফেলি শৈশবের যাপিত ভয় শঙ্কার গভীর পান্ডুলিপি
সেখান থেকে বেরিয়ে আসে একটা
নিভৃত সকাল কিংবা সবুজ রাস্তার মোড়
ডুবে যেতে যেতে সেসব স্মৃতিরা ট্রাজেডি হয়
উৎ- পেতে থাকে হারিকেন আলো
যেনো আঁধার ছেয়ে আসা বৈশাখের প্রচন্ড বাতাস,
নিভিয়ে দিয়ে যাবে আলো,
কিংবা এমন একটি ভেজা ভেজা দিনে
আম্মার হাতে গোল গোল আলুভাজি
জিইয়ে রাখবে মোহরনামা সুখ
কাব্যের অমৃতসুধা।
লেখক: মেম্বার, জাতীয় বিশ্ববিদ্যালয়।
