বুধবার, ২২ জুলাই ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

ধূলিমলিন পুণ্যভূমি

Author

Mehedi Hasan Shuvo, Govt.MM City College ,Khulna , Govt.MM City College ,Khulna

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ পাঠ: ৩৬ বার

সংক্ষুব্ধ হৃদয়ে প্রবল উৎকন্ঠা

অষ্টপ্রহর জুড়ে!!

এই বুঝি ঝরে গেল স্বপ্নচারী এক প্রাণ ফিলিস্তিনে।

শুধুই কি ফিলিস্তিনে??

পৃথিবীর কোণে-কোণে,

প্রতিদিন ক্ষনে-ক্ষনে,

খুনে রাঙা হয় কত পবিত্র প্রাণ।

 

ঘৃনিত এ ধ্বংসযজ্ঞ

কারো-কারো কাছে যেন বড়ই উপভোগ্য!

তাইতো আমার ভাইয়ের রক্তাক্ত হাড় ও করোটি মাড়িয়ে

উপভোগ করে যায় কত আনন্দ আয়োজন অবলীলায়।

 

আকসা-সেতো আমার প্রথম কিবলা।

আর তাঁর গম্বুজ যেন অনিন্দ্য সুন্দরের পুঞ্জিভূত ঝালর পুচ্ছের রঙিলা মেঘমালা।

 

ফিলিস্তিন-আকসার মতো,

পূণ্যভূমি আর পূণ্যস্থানের মর্যাদা রাখতে সমুন্নত –

রুখে দিতে জামানার যত যুলুমাত

আমি আর আমার মতো স্বপ্নচারিরা

ব্যাথাতুর হৃদয়ে প্রতিক্ষায়-

ইমাম মাহাদি আসার অপেক্ষায়।

স্বত:সিদ্ধ মনোভূমে অশেষ জিজ্ঞাসা একটাই,

কখন আসবে সে অলৌকিক যোদ্ধা, সে মহাবীর?

 

এসো হে ইমাম…….

দেখ অশান্ত আত্মারা আজ দিগন্ত কাপিয়ে পৃথিবীর কোণে-কোণে

বিজয় নিশান উড়াবে বলে হৃদয়ে তুমি আসার অনুরণন  দিবারাত্র।

লেখক: সদস্য, খুলনা শাখা।
লিংক কপি হয়েছে!