বুধবার, ১১ নভেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

নিয়মিত ময়লা অপসারণ নিশ্চিত করে ঢাকাকে বাসযোগ্য করা হোক

Author

মেরাজুল ইসলাম , Dhaka Central University

প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬ পাঠ: ৬ বার

ঢাকা শহরকে বাসযোগ্য ও পরিষ্কার-পরিচ্ছন্ন করার দায়িত্ব ঢাকা উত্তর ও দক্ষিণ—দুই সিটি কর্পোরেশনের। প্রতিদিন রাস্তাঘাটে ঝাড়ু দেওয়া এবং বর্জ্য অপসারণ করা অত্যন্ত জরুরি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাসা-বাড়ির ময়লা পরিষ্কার করা। কিন্তু মাঝেমধ্যে দেখা যায়, বাসা-বাড়ির ময়লা-আবর্জনা তিন-চার দিনও নিতে আসে না। বাসা-বাড়িতে এত দিনের ময়লা একসঙ্গে সংরক্ষণ করা সম্ভব নয়। এক-দুই দিনের মধ্যেই ময়লাগুলো পচে দুর্গন্ধ ছড়াতে শুরু করে।
​কিছু মানুষ বাধ্য হয়ে সেই সব ময়লা রাস্তাঘাটে রেখে আসে, এতে রাস্তার পরিবেশ নষ্ট হচ্ছে। পাশাপাশি রাস্তা দিয়ে চলাচলকারী সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। ময়লার স্তূপ পচে বাতাসে ক্ষতিকারক গ্যাস ছড়াচ্ছে, যা মানুষের শরীরে প্রবেশ করে হাঁপানি ও ফুসফুসজনিত রোগ সৃষ্টি করছে। এ ছাড়া ময়লাগুলো থেকে বিভিন্ন মশা ও পোকামাকড়ের জন্ম হচ্ছে, যা থেকেও নানা ধরনের রোগ ছড়াচ্ছে।
​তাই সিটি কর্পোরেশনের কাছে বিনীত অনুরোধ, ঢাকা শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি নিয়মিত ময়লা-আবর্জনা সংগ্রহ ও অপসারণ করা হচ্ছে কি না, সে বিষয়ে যেন কঠোর তদারকি করা হয়।

মেরাজুল ইসলাম
শিক্ষার্থী, ইতিহাস বিভাগ
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

লেখক: সম্পাদকীয় পর্ষদ সদস্য, ঢাকা কলেজ।
এই লেখাটি ৪ নভেম্বর ২০২৬ তারিখে দৈনিক দিনকাল পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।