উপদেষ্টা পর্ষদ
মাজেদুল হক
রাজস্ব কর্মকর্তা, ঢাকা ওয়াসা
তিনি বর্তমানে ঢাকা ওয়াসাতে রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ছাত্রজীবনে তিনি রোভার স্কাউটসহ বিভিন্ন সামাজিক সংগঠনে নেতৃত্ব প্রদান করেছেন। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি একনিষ্ঠ শুভাকাঙ্ক্ষী হিসেবে ভূমিকা পালন করছেন।
ফয়সাল আহাম্মদ
আইনজীবী, হাইকোর্ট
তিনি হাইকোর্টে আইন পেশায় নিয়োজিত আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ছাত্রজীবনে তিনি রোভার স্কাউটিং, বিতর্কচর্চাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সহশিক্ষামূলক কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। শিক্ষাজীবন ও পেশাগত জীবনের অভিজ্ঞতার সমন্বয়ে তিনি তরুণদের চিন্তা, নেতৃত্ব ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
জাহানুর ইসলাম
প্রতিষ্ঠাকালীন সভাপতি, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম
জাহানুর ইসলাম বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের প্রতিষ্ঠাকালীন সভাপতি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। লেখালেখির পাশাপাশি রোভার স্কাউটিং ও পাঠাগার আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তাঁর নেতৃত্বে সংগঠনটি তরুণদের মধ্যে সৃজনশীল লেখালেখি, সচেতনতা ও ইতিবাচক সমাজ পরিবর্তনের চেতনা বিকাশে কাজ করে যাচ্ছে।
আরাফাত শাহীন
৪৫ বিসিএস (শিক্ষা)
বর্তমানে তিনি প্রত্নতত্ব অধিদপ্তরে সহকারী কাস্টোডিয়ান হিসেবে কর্মরত রয়েছেন এবং ৪৫তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। আরাফাত শাহীন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সাবেক কেন্দ্রীয় সম্পাদকীয় পর্ষদ সদস্য, সহ-সাংগঠনিক সম্পাদক ও প্রশিক্ষণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও সাহিত্যচর্চার পাশাপাশি তিনি একাধিক গ্রন্থ রচনা করেছেন।
আজহার মাহমুদ
মাল্টিমিডিয়া রিপোর্টার, প্রতিদিনের বাংলাদেশ
বর্তমানে তিনি বহুল প্রচারিত প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় মাল্টিমিডিয়া প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার পাশাপাশি আজহার মাহমুদ একাধিক পাঠকপ্রিয় গল্পগ্রন্থও রচনা করেছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তিনি স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। পূর্বে তিনি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এবং জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার উপদেষ্টা ও দুই কার্যবর্ষে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।