বুধবার, ২২ জুলাই ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

আমি নারী ,আমি সব পারি💥

Author

জান্নাতী খাতুন , গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ৯ মার্চ ২০২৬ পাঠ: ১০০ বার

আন্তর্জাতিক নারী দিবসের শুভক্ষণে বিশ্বমানবতার অন্তরাকাশে জ্বলে ওঠুক নারীর অনির্বাণ মহিমার অক্ষয় দীপশিখা। নারী যেন সৃষ্টির অনন্ত সুরধারা, মমতা, প্রজ্ঞা, ত্যাগ ও সাহসের অপরূপ সমাহার। তাঁর স্নেহের সুধাধারায় সঞ্জীবিত হয় মানবতার নির্মল স্বপ্ন, আর তাঁর অদম্য মনোবল ও অবিচল প্রজ্ঞায় উন্মোচিত হয় নবযুগের সম্ভাবনার দিগন্ত। যুগে যুগে তিনি কখনো জননী, কখনো শিক্ষিকা, কখনো প্রেরণার উৎস, আবার কখনো ন্যায়ের সংগ্রামে অগ্নিশিখার মতো দীপ্ত হয়ে মানবসভ্যতার পথ আলোকিত করেছেন।

নারীর কোমলতায় যেমন রয়েছে সীমাহীন মমতার সুধা, তেমনি তাঁর অন্তর্লীন শক্তিতে নিহিত আছে অদম্য সাহস ও অবিচল প্রত্যয়। তাঁর ত্যাগ, ধৈর্য ও সৃষ্টিশীলতার অবিনাশী স্পর্শে পরিবার, সমাজ ও সমগ্র পৃথিবী পায় আলোর দিশা। তিনি কেবল জীবনের ধারকই নন, বরং সভ্যতার প্রতিটি অর্জনের নেপথ্যে এক অমলিন শক্তির নাম।

এই মহিমান্বিত দিনে জানাই পৃথিবীর সকল মহীয়সী নারীর প্রতি গভীর শ্রদ্ধা, আন্তরিক কৃতজ্ঞতা ও হৃদয়ভরা শুভেচ্ছা। নারীর মর্যাদা, স্বাধীনতা ও সমঅধিকারের পবিত্র আলোকরেখা যেন চিরকাল উজ্জ্বল হয়ে মানবসভ্যতার পথকে আলোকিত করে রাখে; তাঁদের প্রজ্ঞা, সাহস ও সৃষ্টিশীলতার দীপ্তি যুগ থেকে যুগান্তরে ছড়িয়ে পড়ুক সমগ্র বিশ্বজগতে।

লেখক: সাধারণ সম্পাদক, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!