বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

কৌশলের আগুন

Author

মাহজাবীন তাসনীম রুহী , এম সি কলেজ সিলেট

প্রকাশ: ৯ মার্চ ২০২৬ পাঠ: ১৯১ বার

 

কৌশলের আগুন

আমি দেখেছি দুনিয়ার বুকে কৌশলের খেলা,
শক্তির অহংকারে জ্বলে ওঠে রণমেলা।

দূরের প্রভু হাসে, দেয় নিঃশব্দ চাল,
অন্যের মাটিতে জ্বলে ওঠে যুদ্ধের জ্বাল।

তারা বলে—নিরাপত্তা! তারা বলে—মিত্রতা!
কিন্তু সেই বন্ধুত্বে লুকিয়ে থাকে স্বার্থের রাজনীতি।

ঘাঁটি গড়ে ওঠে মরু আর সাগরের তীরে,
তারপর আগুন নামে দুর্বল দেশের নীড়ে।

দূরের সাম্রাজ্য থাকে লৌহদেয়ালের আড়ালে,
যুদ্ধের শিখা জ্বলে অন্যের রক্তজ্বালা কাঁধে।

মুসলিম ভূমি তখন বিভেদের আগুনে জ্বলে,
ভাইয়ের বিরুদ্ধে ভাই দাঁড়ায় অন্ধ ভুলে।

হে বিশ্ব, শোনো! শক্তি শুধু অস্ত্রের নয়—
শক্তি জাগে জ্ঞানেতে, কৌশলে, অটল হৃদয়।

যেদিন জাগবে ঐক্য বজ্রের গর্জনে,
সেদিন ভাঙবে এই শৃঙ্খল অন্যায়ের রণে।

মাহজাবীন তাসনীম রুহী
শিক্ষার্থী: এম সি কলেজ সিলেট।

লেখক: শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!