টিসিবি পণ্য সরবরাহে অনিয়ম।

টিসিবি পণ্য সরবরাহে অনিয়ম
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির এই সময়ে টিসিবির পণ্য নিম্নবিত্ত মানুষের জন্য আশীর্বাদ হওয়ার কথা। তবে বাস্তবে তা সংগ্রহ করতে গিয়ে তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও অনেকেই পণ্য পান না। কোথাও পর্যাপ্ত সরবরাহের অভাব, কোথাও অনিয়ম ও বিশৃঙ্খলার কারণে প্রকৃত দরিদ্ররা বঞ্চিত হচ্ছেন।
অনেক ক্ষেত্রে দেখা যায়, প্রভাবশালী ব্যক্তিদের সুপারিশ বা অনিয়মের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের বাইরে অন্যরা পণ্য সংগ্রহ করছেন। বয়স্ক, নারী ও শ্রমজীবী মানুষের জন্য এই পরিস্থিতি অত্যন্ত কষ্টকর। ফলে সরকারের এই জনকল্যাণমূলক উদ্যোগের সুফল পুরোপুরি বাস্তবায়িত হচ্ছে না।
এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর আবেদন থাকবে—টিসিবির পণ্য বিতরণে কঠোর নজরদারি বৃদ্ধি, পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতকরণ এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনা গড়ে তোলার মাধ্যমে প্রকৃত নিম্নবিত্ত মানুষ যেন সহজে ও সম্মানের সঙ্গে তাদের প্রাপ্য পণ্য পেতে পারেন, তা নিশ্চিত করা।
শরীফ শাহজাহান ইসলাম
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
লেখক: সহযোগী সদস্য, ইসলামী বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত।

