বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

নতুন সরকারের কাছে প্রত্যাশা

Author

তৈয়বা খানম , চট্টগ্রাম কলেজ

প্রকাশ: ৯ মার্চ ২০২৬ পাঠ: ৩৫ বার

নতুন সরকারের কাছে প্রত্যাশা

ভোটের মাঠে থেকে খুব কাছ থেকে উপলব্ধি করেছি দীর্ঘ ১৭ বছরের পর ভোট প্রদানে মানুষের উচ্ছ্বাস ও চোখ মুখে প্রত্যাশার বার্তা। এই সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন দেশের সামগ্রিক কাঠামোর পরিবর্তনে ইতিবাচক পরিবর্তন রাখবে বলে আমরা আশাবাদী। আমরা চাই, নির্বাচিত সরকার প্রতিটা সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠুক। একটি সাধারন জীবন লাভে যা কিছু প্রয়োজন তার যোগান নিশ্চিত সহজতর ও ভোগান্তিবিহীন হতে হবে যেন মানুষের দুর্ভোগ ও কষ্টের অবসান হয়। এই ব্যাপারে সরকারের দৃশ্যমান উদ্যোগ দেখতে চাই। দেশে ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে এবং জনমতের প্রাধান্য দিতে হবে। দেশের গুরুত্বপূর্ণ একটি খাত হিসেবে শিক্ষা খাতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে হবে যেন তা কেবল বেকার তৈরীর কারখানা না হয়ে মানব সম্পদ তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। কর্মসংস্থানের সংকট থেকে পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের যে অনিহা তৈরি হচ্ছে তা নির্মূলে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা আর বাঁচবার তাড়নায় ডানা কাটা পাখির ন্যায় ছটফট করতে চাই না; এবার আমরা মুক্তবিহঙ্গের নিয়ে স্বস্তি নিঃশ্বাসে স্বপ্ন নিয়ে উঠতে চাই জগৎজুড়ে।

 

লেখক পরিচিতি:

তৈয়বা খানম, শিক্ষার্থী, হাটহাজারী, চট্টগ্রাম।

 

লেখক: সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ৯ মার্চ ২০২৬ তারিখে আমার দেশ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!