শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

শেষ ঠিকানা নয় বৃদ্ধাশ্রম

Author

সুরাইয়া ইয়াসমিন সুমি , সরকারি বি এল কলেজ

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫ পাঠ: ২৬ বার

‎পৃথিবীতে সবচেয়ে কাছের আপন মানুষ হলো বাবা-মা। হাঁটি হাঁটি পা পা করে যখন তাদের হাত ধরে হাটতে শিখি তখন কিন্তু তারা হাত কখনো ছেড়ে দেয় না। আমাদের ব্যথা লাগবে ভেবে। আমাদের জীবনকে সুন্দর করে গড়ে তুলতে তাদের কতই না চেষ্টা থাকে। নিজে না খেয়ে আমাদের মুখে কীভাবে খাবার তুলে দিবে সেই চিন্তা থাকে সবসময়! নিজেদের কষ্ট গুলো যেনো ভুলে যায় সন্তানের মুখে হাসি দেখে। ধীরে ধীরে আমরা বড় হয়ে উঠি। নিজেরা জ্ঞান বুদ্ধি অর্জন করি। বড় হয়ে মা-বাবাকেই আমরা বোঝা মনে করি। বাবা-মার যখন বয়স হয়ে যায় নিজেরা অক্ষম হয়ে যায় তখন আমাদের মতো অনেক মানুষ তাদেরকে নিক্ষিপ্ত করি বৃদ্ধাশ্রমে। অথচ শেষ বয়সে তারা বাচ্চার মতো হয়ে যায়। আমাদের উচিত এই সময় তাদের পাশে থাকা। যেমনটা তারা ছিলো। তারা তো কখনোই আমাদের বোঝা মনে করে নি তবে আমরা কেনো করব? আমরা নিজেদের যতই বলি শিক্ষিত কিন্তু এই শিক্ষার কোনো মূল্য থাকে না যদি না বাবা-মাকে যথাযথ সম্মান, ভালোবাসা না দিতে পারি। তাই আমাদের সকলের উচিত শেষ বয়সে তাদেরকে  দূরে ঠেলে না দিয়ে কাছে রেখে তাদেরকে আগলে রাখা। বৃদ্ধাশ্রম শেষ ঠিকানা নয় সন্তানের আবাসস্থল যেনো হয় প্রতিটি বাবা-মার শেষ ঠিকানা।

লেখক: সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১৬ জানুয়ারি ২০২৫ তারিখে ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!