বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

শিক্ষা নগরী ময়মনসিংহ

Author

আল ইমরান , আনন্দ মোহন কলেজ ময়মনসিংহ

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬ পাঠ: ৫১ বার

শিল্প, সংস্কৃতি ও শিক্ষা নগরী নামে খ্যাত ময়মনসিংহ নগরী। ব্রহ্মপুত্র নদ এর তীর ঘেঁষা এই শহরটি যেন শিল্পাচার্য জয়নুল আবেদীন এর রঙ-তুলির আঁচড়ে আঁকা এক জীবন্ত চিত্রকর্ম। শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যর সমারোহে গড়ে ওঠা এই শহর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পেশাজীবী ও শিক্ষার্থীদের স্বপ্নের ঠিকানা। কিন্তু সাম্প্রতিক সময়ে শহরটির নিরাপত্তার চিত্র উদ্বেগজনকভাবে বদলে গেছে। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ফলে মাদক, চুরি, ছিনতাই এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।

কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের উৎপাতে সাধারণ মানুষের দৈনন্দিন চলাফেরা এখন দুঃসাধ্য হয়ে পড়েছে। দিনের বেলায় প্রকাশ্য দিবালোকে ঘটছে এসব ঘটনা। চলাফেরা করতে গিয়ে নাগরিকদের ছিনতাইকারী ও দুর্বৃত্তদের কবলে পরতে হচ্ছে।

অথচ রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানের তৃতীয় ভাগে মৌলিক অধিকারের ৩৬ অনুচ্ছেদে নাগরিকের “চলাফেরার স্বাধীনতা” নিশ্চিত করার কথা স্পষ্টভাবে উল্লেখ আছে। কিন্তু বাস্তবতা হলো— নির্বিঘ্নে চলাফেরা করতে গিয়ে দুর্বৃত্তদের কবলে পরে অনেকে নিজের মূল্যবান জীবন পর্যন্ত হারাচ্ছে। ছিনতাইকারী ও দুর্বৃত্তদের কবলে পড়ে প্রাণহানির ঘটনাও ঘটছে অহরহ। যার ফলে মূহুর্তে নিভে যাচ্ছে একটি জীবন প্রদীপ, একটি পরিবারে আশা আকাঙ্ক্ষা।

শহুরে জীবন যেন সম্পূর্ণ নিরাপত্তাহীন হয়ে পরেছে। যা এই শহরের জন্য গভীর উদ্বেগের বিষয়। এই পরিস্থিতি শুধু সামাজিক অস্থিরতাই নয়, অর্থনৈতিক সংকটেরও ইঙ্গিত বহন করে।

এটি কেবল একটি শহর নয় এটি একটি স্বপ্ন ও সম্ভাবনার নাম। এই স্বপ্নকে নিরাপত্তাহীনতার অন্ধকারে হারিয়ে যেতে দেওয়া যাবে না। তাই প্রয়োজন কার্যকর উদ্যোগ গ্রহণ করা মাদক, ছিনতাইকারী ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে।

অতএব, সময় এসেছে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃঢ় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের। সঠিক আইনের শাসন প্রয়োগের মাধ্যমে এসব রোধ করা সম্ভব হলে প্রাণ ফিরে পাবে শিল্প, ঐতিহ্য ও শিক্ষা নগরী। শিল্পাচার্য জয়নুল আবেদীনের চিত্রকর্মের ন্যায় প্রাণবন্ত ও জীবন্ত হয়ে উঠবে ময়মনসিংহ নগরী।

 

আল ইমরান

শিক্ষার্থী, আনন্দ মোহন কলেজ ময়মনসিংহ।

লেখক: সাধারন সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!