মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / খোলা চিঠি / নিবন্ধ

শীতার্ত মানুষের পাশে দাঁড়াই

Author

কাজী মালিহা আকতার , চট্টগ্রাম কলেজ

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫ পাঠ: ১৪২ বার

বাংলাদেশ নাতিশীতোষ্ণ দেশ হলেও বর্তমানে অসহনীয় শীত পড়েছে দেশে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছে। এমতাবস্থায় দেশের মানুষ শীতের প্রকোপে কাঁপছে। সবচেয়ে খারাপ অবস্থা দরিদ্র মানুষদের। এ সময় তারা শীত বস্ত্রের অভাব, খাবারের অভাবে ভুগছে। শৈত্যপ্রবাহ শুরু হলে আশ্রয়স্থলের অভাবে ভুগছে রাস্তায় থাকা মানুষেরা। শীত এলে অনেক ধরনের ভাইরাস ছড়িয়ে পড়ে

  • এবং নানা ধরনের রোগ দেখা দেয়। ফলে এ সময় রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় দরিদ্র মানুষেরা বিভিন্ন রোগে ভুগতে থাকে। অর্থের অভাবে চিকিৎসাও করানো সম্ভব হয় না। শীত মানে তাদের কাছে অসহায়তা, কষ্ট, যন্ত্রণা। অনেক সময় শীতের সঙ্গে যুদ্ধ করতে করতে জীবনের মায়া ত্যাগ করেন তারা। তাই এ সময় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আর্থিকভাবে সহযোগিতা, শীতবস্ত্র দান, খাবার সংগ্রহ করার মাধ্যমে শীতার্ত মানুষের পাশে দাঁড়ান। বিভিন্ন এনজিও ও সরকারি প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এগিয়ে আসুন শীতার্ত মানুষের প্রয়োজনে।
লেখক: অর্থ সম্পাদক, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১০ জানুয়ারি ২০২৫ তারিখে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!