চুরি-ডাকাতি বন্ধে কঠোর ব্যবস্থা নিন

চুরি-ডাকাতি বন্ধে কঠোর ব্যবস্থা নিন
সাম্প্রতিক সময়ে চুরি-ডাকাতির ঘটনা বেড়েছে। বাসা বাড়িতে, রাস্তাঘাটে অভিনব পদ্ধতি অবলম্বনে চুরি-ডাকাতির ঘটনা ঘটছে। একজন নাগরিক প্রত্যাশা করে নিরাপদ সমাজ ও নিরাপদ রাষ্ট্র। নিরাপদ সমাজ ও নিরাপদ রাষ্ট্র গড়ার জন্য অপরাধবিহীন একটি রাষ্ট্র প্রয়োজন। পরিশেষে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকে কঠোর নজরদারি, আইন প্রয়োগ, জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি।
হাওলা বেগ
শিক্ষার্থী, সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম
লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত।
