শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / চিঠিপত্র / নিবন্ধ

ভাষার দূষণ রোধ করি

Author

নাইমা খাতুন , মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ।

প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬ পাঠ: ৩১ বার

ভাষার দূষণ রোধ করি

নাইমা খাতুন

ফেব্রুয়ারি মাসকে ঘিরে ভাষাশহীদদের প্রতি এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় যতটা সচেতনতা লক্ষ করা যায়, বছরের বাকি সময় ঠিক ততটা অযত্নসহ ভাষার দূষণ করতে দেখা যায় সর্বস্তরের মানুষকে। প্রযুক্তির কল্যাণে সবকিছু হাতের মুঠোয়, নাগালে পাশ্চাত্যের ভাষা ও সংস্কৃতি। এর বদৌলতে ফেব্রুয়ারি মাস না এলে মনেই থাকে না আমাদের এই বাংলা ভাষা কত গৌরবের, কত ত্যাগের এবং কত রক্তের বিনিময়ে কেনা। ভাষার দূষণের ফলে পচন ধরেছে আমাদের সমৃদ্ধিশালী ও শ্রুতিমধুর ভাষা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে। অথচ পৃথিবীর কোথাও মায়ের ভাষায় কথা বলার জন্য জীবন দিয়েছে, এমন ইতিহাস বিরল। এভাবে যদি ভাষার দূষণ হতে থাকে, তাহলে শহীদদের আত্মত্যাগ বৃথা হয়ে যাবে; হারিয়ে যাবে সগৌরবে দাঁড়িয়ে থাকা বাংলা ভাষা।

  • ভাষার দূষণ রোধে এগিয়ে আসতে হবে সবাইকে। রাষ্ট্রীয়ভাবে ভাষাদূষণ রোধে যুগোপযোগী ব্যবস্থা গ্রহণ করতে হবে; নয়তো ভয়াবহ হুমকির সম্মুখীন হবে বাংলা ভাষা।
লেখক: প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আমার দেশ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!