হাওর কন্যা

হাওর কন্যা
নুসরাত জাহান বৈশাখী
হাওর দেশের কন্যা আমি,
হাওর পাড়ে বাড়ি,
হাওরের সবুজ মাঠে-
আমি ঘুরি ফিরি।
পাখির ডাকে ঘুম ভাঙ্গে মোর,
শুনি তটনীর কলকলানি,
সন্ধ্যায় উঠোনে গল্পের আসরে-
চাঁদ মামা দেয় হাতছানি।
সরিষা ক্ষেতের ফুলের সাথে-
আমি হয়ে যাই দিশেহারা ,
সোনালী ধানের গন্ধে গন্ধে-
হই যে আমি মাতুয়ারা।
লাউয়ের ডগার মতোই সরল
হাওর দেশের জেলে-চাষি,
তাইতো আমার এ দেশকে-
আমি এত ভালোবাসি।
লেখক: সদস্য, ইডেন মহিলা কলেজ।
এই লেখাটি ১০ মার্চ ২০২৬ তারিখে দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশিত।

