সময়ের মূল্যয়ন

আব্দুল হালীম , ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, বাংলাদেশ
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫ পাঠ: ৩৬ বার

সময়ের মূল্যায়ন
আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদের নাম হলো সময়। সময়ের মূল্য অপরিসীম। এই মূল্যবান সম্পদকে অবহেলা বা হেলাফেলা করে কখনোই নষ্ট করা উচিত নয়। যে ব্যক্তি সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারে না, সে কখনোই প্রকৃত সফলতা অর্জন করতে পারে না।
এটাই চিরন্তন সত্য যে আমাদের জীবনটা খুবই সংক্ষিপ্ত। এই জীবন মূলত অল্প কিছু সময়ের সমষ্টি মাত্র। এই সময়টুকু যদি আমরা সঠিকভাবে কাজে লাগাই, তাহলে দুনিয়া ও আখিরাতে আমরা সফলতা অর্জন করতে পারব, ইনশাআল্লাহ।
কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমান প্রজন্মের অধিকাংশ যুবক-যুবতীই আজ তাদের মূল্যবান সময়গুলোকে অনর্থক কাজে নষ্ট করছে। ফেসবুক, টিকটক, রিলস, শর্টস, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অকারণে ঘুরে বেড়িয়ে তারা নিজ হাতেই নিজেদের জীবনটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। যা তারা নিজেরাও অনুভব করতে পারছে না।
সময়ের গুরুত্বের ব্যাপারে ইমাম শাফেয়ী (রহ.) বলেন: “সময় হলো তরবারির মতো। যদি তুমি এটি (ভালো কাজে) ব্যবহার না করো, তবে সেটিই একসময় তোমাকে কেটে ফেলবে (অর্থাৎ ধ্বংস করে দিবে)।” এছাড়াও, কুরআন মাজিদে মহান আল্লাহ তা’আলা সময়ের প্রতি গুরুত্বারোপ করে বলেন:
সময়ের শপথ! নিশ্চয়ই মানুষ (সময়ের ব্যাপারে) ক্ষতির মধ্যে রয়েছে। তবে তারা ছাড়া, যারা ঈমান এনেছে, সৎ কর্ম করেছে এবং পরস্পরকে সত্য ও সবরের উপদেশ দিয়েছে।”
(সূরা আল-আসর: আয়াত ১-৩)
উক্ত আয়াত ও উক্তি থেকে বোঝা যায় যে, সময় কেবল একটি চলমান প্রক্রিয়া নয়, বরং এটি একটি মহামূল্যবান সম্পদ, যার হিসাব একদিন আমাদের সবাইকেই দিতে হবে।
সুতরাং আমাদের উচিত, সময়ের প্রতি আরও বেশি সচেতন ও সতর্ক হওয়া, কারণ প্রতিটি মুহূর্তই হলো জীবনের একটি অংশ। আর একটা মুহূর্ত নষ্ট করা মানেও জীবনের একটি অংশ নষ্ট করা।
আব্দুল হালীম
আরবি ভাষা ও সাহিত্য বিভাগ
ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
মোবাইল: 01929405038
ইমেইল: abhalimbd2024@gmail.com
সহযোগী সদস্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।
লেখক: সহযোগী সদস্য, ইসলামী বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে শেয়ার বীজ পত্রিকায় প্রকাশিত।
