বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

খেজুর চুরির পর এবারো কী ১৭ বছর আগের মতো করে ক্ষমা চাবেন ব্রাহ্মণবাড়িয়ার ইউএনও ?

Author

মোহাম্মদ তাহমিদ হাসান

প্রকাশ: ২০ মার্চ ২০২৬ পাঠ: ৬১ বার

সৌদি আরবের মানবিক সহায়তা হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার জন্য ৩২ কার্টুন খেজুর বরাদ্দ থাকে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ইউএনও ইশতিয়াক মোহাম্মদ সিফাত ভূইয়া নিজ উদ্যোগে ১৬ কার্টুন খেজুর প্রদান করলেও ইউএনও কার্যালয়ের সাথে তার বিতরণের তালিকার মিল পাওয়া যায়নি । যেমন সেখানে সুহিলপুর মাদ্রাসায় দুই কার্টুন খেজুর বরাদ্দ থাকলেও তারা পায় একটি কার্টুন অপরদিকে হযরত ওমর ইবনুল খাত্তাব রাঃ মাদ্রাসায় আঠ টি প্যাকেট বরাদ্দ থাকলেও তারা প্রায় পাঁচটি প্যাকেট বাকি ১৬ কার্টুন স্থানীয় সংসদ সদস্যের মধ্যে প্রদান করার কথা থাকলেও সেখানেও হিসেবে গরম মিল পাওয়া যায় । প্রতি কার্টুনে আটটির কম প্যাকেট পাওয়া যায়, যেখানে ৩২টি কার্টুনে প্রতিটিতে ৮ টি করে প্যাকেট থাকার কথা ছিল । তার এই কর্মকাণ্ডে এলাকার সাধারণ মানুষ তার প্রতি ক্ষুব্ধ এবং তারা জানিয়ে দেন যে ইউএনও মহোদয় যদি খেজুরের সঠিক হিসাব দিতে না পারেন তাহলে তারা তার অপসারণের দাবী উঠাবেন । এ সময় একজন সাংবাদিক তার সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি সেখানেও অসদাচরণ করেন ।

৫ ই আগস্ট স্বৈরাচারী সরকার পতনের পরবর্তীতে সাধারণ মানুষ একটি নতুন ও পরিবর্তিত বাংলাদেশ চেয়েছিলো । এই পরিবর্তনের জন্য আগে নিজেদের পরিবর্তন করতে হবে । ব্রাহ্মণবাড়িয়ার ইউএনও এর এরূপ কার্যকলাপ নতুন বাংলাদেশ গড়ার চেতনাকে প্রশ্নবিদ্ধ করেছে । অপরদিকে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ  নিজের বাজেটের জবাবদিহিতা করেছেন সেই বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা কাম্য নয় ।

এই ঘটনার মূল কারণ হলো যখন একজন শিক্ষার্থী বিসিএস প্রস্তুতি নেয় তখনই তার উদ্দেশ্য থাকে অবৈধ পথে অতিরিক্ত উপার্জন করা । দেশের স্বার্থের চেয়ে ব্যাক্তিগত স্বার্থ এর মূল কারন ।

লেখক: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!