বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

কেমন বাংলাদেশ চাই

Author

মোঃ সাইদুল হাসান , কুমিল্লা বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬ পাঠ: ৩৯ বার

কেমন বাংলাদেশ চাই
সাইদুল হাসান

চোখ মেললেই হৃদয়বিদারক দৃশ্যপট চোখে ভেসে উঠে। মানুষের দুয়ারে বিছিয়ে পড়ে শতাধিক জীবন্ত লাশ। যারা আদালত, কারাগার প্রাঙ্গনে নিজেদের শেষ সম্বল তিলে তিলে বাঁচতে দেখেছে। সীমান্তের কাঁটাতারে কালো বাদুড়ের মতো ঝুলে থাকে সম্ভাবনাময় জীবন। গবেষণায় পাণ্ডিত্য অর্জন করেও দেশের মাটিতে নেই এক আনা দাম অথচ ইউরোপ, আমেরিকা তাকে কোটি কোটি টাকা খরচ আপন করে নেয়। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির চাপে পড়ে নাড়ি শুকায় সাধারণ পরিচয়ে সমাজ, রাষ্ট্রে বেঁচে থাকা অসাধারণ মানুষদের। দু’চোখে ভাসে অন্যায়, জুলুম, অত্যাচারের দৃশ্যবলী অথচ নির্দ্বিধায় তা মেনে নেয় হৃদয়, চুপ করে সহে যায় প্রতিবাদী মনন। ধর্ষিত বোনের রক্তমাখা লাশ হৃদয়কে পাথর বানিয়ে সাগরে ছুঁড়ে ফেলে। বোনটা তার সম্ভ্রম হারানোর বিচার একযুগেও পায়নি।

এমন বাংলাদেশ চাই যেখানে মানুষ অবলীলায় দেশের ভালো-মন্দ নিয়ে কথা বলতে পারবে। যেখানে নারীরা রাস্তার যেকোনো পুরুষকে তার ভাইয়ের ভূমিকায় পাবে। যেখানে নির্বিচারে ঝরে পড়বে না নির্দোষ জীবন। যেখানে খাদ্যদ্রব্য, নিত্যপণ্যের দাম থাকবে স্থিতিশীল। কারাগারের বন্দিশালায় আটকে থাকবে না নিরপরাধ জীবন। যেখানে ধনীদের হাতে কুঙ্খিত হবে না ধনসম্পদ। যেখানে ধর্ম কিংবা উৎসব নিয়ে থাকবে না বাড়াবাড়ি। যেখানে মুখস্থ শিক্ষার পরিবর্তে তাত্ত্বিক শিক্ষার প্রচলন হবে। মানুষ জ্ঞান-বিজ্ঞানে সক্রিয় থাকবে। যেখনে মেধাবীরা আসন করবে দেশের শীর্ষ স্থানীয় পদে। গবেষক, কবি-সাহিত্যিক সহ সবাই মূল্যায়িত হবে। গবেষণার ক্ষেত্রে সুযোগ সুবিধা বাড়বে। যেখানে রেলস্টেশনে জীর্ণ শীর্ণ কাপড় পরিধান করে বেড়ে উঠবে না কোনো শিশু। যেখানে শিক্ষার মানকে প্রাধান্য দেওয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান বৃদ্ধি অপেক্ষা। যেখানে থাকবে ফেয়ার ইলেকশন। থাকবে মানুষের মাঝে সম্প্রতি, শ্রদ্ধা এবং ভালোবাসা। থাকবে না কোনো রাজনৈতিক প্রতিহিংসা যার রোষানলে পরে প্রাণ হারাবে দেশের মানবসম্পদ। সর্বোপরি আমাদের বাংলাদেশ হবে মৌলিক চাহিদা পূরণে স্বয়ংসম্পূর্ণ।

লেখক: সাধারণ সম্পাদক, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!