বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / ফিচার / নিবন্ধ

সাম্য ও ভ্রাতৃত্বের বার্তা

Author

সৈয়দা নাজিফা আক্তার , চট্টগ্রাম কলেজ

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬ পাঠ: ২৪ বার

ঈদ মানেই খুশি, ঈদ মানেই একরাশ ভালোবাসা। রমজানের পুরো মাসজুড়ে মানুষ আত্মসংযম, ধৈর্য ও সহানুভূতির চর্চা করে। ক্ষুধা ও তৃষ্ণার কষ্ট অনুভব করে ধনী মানুষও গরিব-দুঃখীদের প্রতি সহমর্মী হয়ে ওঠে। এই শিক্ষা ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তোলে। ফলে ধনী মানুষরা যাকাত, ফিতরা ও সদকার মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ায়। সমাজের বনী ও গরিবের মাঝে যে দূরত্ব রয়েছে, তা কমানোর জন্য ইসলামে এসব ব্যবস্থার প্রবর্তন করা হয়েছে। তাই ঈদের আনন্দকে অর্থবহ করতে হলে আমাদের উচিত দানশীলতার চর্চা করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো। ঈদ এবং ঈদের পূর্ববর্তী রমজানের ইবাদতের প্রকৃত শিক্ষা হলো মানবিকতা, সহানুভূতি এবং সাম্যের চর্চা। যদি আমরা রমজান ও ঈদের এই শিক্ষাকে সারা বছর জীবনে ধারণ করতে পারি, তবে আমাদের সমাজ হবে শান্তিপূর্ণ, সহমর্মী ও কল্যাণময় যেখানে মানুষে মানুষে ভেদাভেদ নেই, বরং থাকবে আল্লাহর দেওয়া রহমত, আনন্দ এবং ভ্রাতৃত্বের বন্ধন। এই শিক্ষা আমাদের ভালোবাসা ও সহমর্মিতার মাধ্যমে একটি সুন্দর,শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে সহায়ক হবে।

লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১৯ মার্চ ২০২৬ তারিখে দৈনিক আজাদী পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!