বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

সময়ের দূরত্ব

Author

Mehedi Hasan, Gurudayal Govt. College, kishoreganj , Gurudayal Govt. College, kishoreganj

প্রকাশ: ৮ এপ্রিল ২০২৬ পাঠ: ৩৩ বার

‎যে মানুষগুলোর সাথে একসময় প্রতিদিন কথা হতো,

‎খানিকটা আড্ডা জমতো ঠিক সন্ধ্যা নামার পরে;

‎মাসের সীমানা পেরিয়ে, বছরের পথ ধরে হাঁটছে সময়—

‎অথচ তাদের কেউই আজ সামান্য খোঁজটুকু পর্যন্ত নেয় না।

‎হয়তো এভাবেই কেটে যাবে

‎আরও শত লক্ষ, সহস্র কোটি বছর;

‎তবু আমাদের দেখা হবে না,

‎কথা হবে না—ফের আগের মতো।

‎আসলে সময়টা এখন খুবই ব্যস্ত;

‎সবাই যার যার মতো করে গুছিয়ে নিচ্ছে জীবন।

‎তবু আমাদের মাঝখানে

‎কেমন একটা অদৃশ্য দেয়াল উঠেছে—

‎অভিমানের, না বলা কথার, কিংবা হারিয়ে যাওয়া স্মৃতির।

‎যে দেয়াল ডিঙিয়ে দেখা হয়না কেউ কারো সাথে।

‎তবুও, মাঝে মাঝে আমার খুব ইচ্ছে করে;

‎আমাদের আবারও দেখা হোক।

‎সব কিছু ভুলে—কথা হোক প্রাণ খুলে।

লেখক: সদস্য, কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ।
লিংক কপি হয়েছে!