শনিবার, ৬ জুন ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / খোলা চিঠি / নিবন্ধ

মদীনাওয়ালার প্রতি চিঠি

Author

MD Moajjam Hussain, Sreemangal Govt College , Sreemangal Govt College

প্রকাশ: ২৫ মে ২০২৬ পাঠ: ২০ বার


লক্ষ কোটি দরুদ ও সালাম আপনার প্রতি,
ইয়া রাসুল আল্লাহ ( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) হেরা পর্বত থেকে মহা পবিত্র কোরআন এনে আপনি আপনার নবুওয়াত ও ইসলাম প্রচারের প্রথম দাওয়াত হযরত খাদিজা (রাদিয়াল্লাহু তা’আলা আনহু) এর কাছে দিয়েছিলেন। এত বিশাল ও প্রসারিত খেদমতের গুরু দায়িত্ব নিয়ে আপনি মা খাদিজার কাছে সংশয় প্রকাশ করেছিলেন। ভীত সন্ত্রস্ত আপনাকে সান্ত্বনা দিয়ে উম্মুল মোমেনীন মা খাদিজা সর্বপ্রথম ইসলামের দাওয়াত কবুল করেন। মক্কায় অবস্থানকালীন কঠিন দিনগুলোতে তিনি আপনার হয়ে ছিলেন। হে আল্লাহর নবী! আপনার দ্বীনের দাওয়াত আজ গোটা পৃথিবীব্যাপী ছড়িয়ে ছিটিয়ে আছে। হে নবী! আমিও আপনার উম্মতের একজন। প্রতিবছর লক্ষ লক্ষ আপনার উম্মত আপনার বাগানের মৌমাছি হয়ে পরিভ্রমণ করে। আল্লাহ যেন আমাকেও মৌমাছি হয়ে মদিনার এই গলি হতে ওই গলিতে মধু আহরণের সুযোগ করে দেন। হে নবী! এহরামের কাপড় পরিধান করে আপনার দরবারে সালাত সালাম প্রেরণ করছি আপনার উম্মতেরা। নিশ্চয়ই আপনি অনেক খুশি। হে আল্লাহর নবী! আমি আপনার উম্মতের মধ্যে অনেক দুর্বল ও তীব্র গুনাহগার। বিচার দিবসে যাদের জন্য সুপারিশ করবেন তাদের মধ্যে আমাকেও গন্য করবেন। মহান আল্লাহ আমাকে সাহায্য করুন। আমিন্

লেখক: সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!