ধূলিমলিন পুণ্যভূমি
সংক্ষুব্ধ হৃদয়ে প্রবল উৎকন্ঠা
অষ্টপ্রহর জুড়ে!!
এই বুঝি ঝরে গেল স্বপ্নচারী এক প্রাণ ফিলিস্তিনে।
শুধুই কি ফিলিস্তিনে??
পৃথিবীর কোণে-কোণে,
প্রতিদিন ক্ষনে-ক্ষনে,
খুনে রাঙা হয় কত পবিত্র প্রাণ।
ঘৃনিত এ ধ্বংসযজ্ঞ
কারো-কারো কাছে যেন বড়ই উপভোগ্য!
তাইতো আমার ভাইয়ের রক্তাক্ত হাড় ও করোটি মাড়িয়ে
উপভোগ করে যায় কত আনন্দ আয়োজন অবলীলায়।
আকসা-সেতো আমার প্রথম কিবলা।
আর তাঁর গম্বুজ যেন অনিন্দ্য সুন্দরের পুঞ্জিভূত ঝালর পুচ্ছের রঙিলা মেঘমালা।
ফিলিস্তিন-আকসার মতো,
পূণ্যভূমি আর পূণ্যস্থানের মর্যাদা রাখতে সমুন্নত –
রুখে দিতে জামানার যত যুলুমাত
আমি আর আমার মতো স্বপ্নচারিরা
ব্যাথাতুর হৃদয়ে প্রতিক্ষায়-
ইমাম মাহাদি আসার অপেক্ষায়।
স্বত:সিদ্ধ মনোভূমে অশেষ জিজ্ঞাসা একটাই,
কখন আসবে সে অলৌকিক যোদ্ধা, সে মহাবীর?
এসো হে ইমাম…….
দেখ অশান্ত আত্মারা আজ দিগন্ত কাপিয়ে পৃথিবীর কোণে-কোণে
বিজয় নিশান উড়াবে বলে হৃদয়ে তুমি আসার অনুরণন দিবারাত্র।
