বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

ধর্ষণ রুখতে হবে

Author

হাবিব আল মিসবাহ , ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ৯ মার্চ ২০২৫ পাঠ: ৪৪ বার

ধর্ষণ আজ আমাদের সমাজে এক মহামারীর রূপ নিয়েছে। প্রতিদিনের খবরের পাতায় নতুন নতুন ঘটনার সংযোজন আমাদের বিবেককে নাড়া দেয়। এটি শুধু একটি অপরাধ নয়, বরং মানবিক মূল্যবোধের চরম অবক্ষয়ের প্রতিচিত্র। সমাজে নৈতিক অবক্ষয়, আইনের শিথিল প্রয়োগ, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির অভাব, এবং নারীদের প্রতি দৃষ্টিভঙ্গির সমস্যাই এই মহামারীর মূল কারণ।

 

ধর্ষণ বন্ধ করতে হলে প্রথমেই প্রয়োজন নৈতিক শিক্ষার প্রসার। পরিবার থেকেই শিশুদের সুস্থ মূল্যবোধ ও পরস্পরের প্রতি সম্মানবোধ শেখাতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানেও নারীর মর্যাদা ও মানবাধিকারের বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে। পাশাপাশি, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে কাজে লাগিয়ে মানুষকে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হতে উৎসাহিত করতে হবে।

 

আইনের কঠোর প্রয়োগ অপরিহার্য। ধর্ষণের শাস্তি দ্রুত কার্যকর করতে হবে, যাতে অপরাধীরা ধর্ষনের দুঃসাহস না পায়। বিচারের দীর্ঘসূত্রিতা অপরাধীদের প্রশ্রয় দেয়, যা কোনোভাবেই কাম্য নয়। এছাড়া, সমাজে ভুক্তভোগীদের প্রতি দোষারোপের সংস্কৃতি বন্ধ করতে হবে, যাতে তারা নির্ভয়ে ন্যায়বিচারের জন্য লড়তে পারে।

 

আমাদের সম্মিলিত প্রচেষ্টাই পারে ধর্ষণের এই ভয়াবহ মহামারী রুখতে। পরিবার, সমাজ ও রাষ্ট্র একসঙ্গে কাজ করলে একটি নিরাপদ, ন্যায়সঙ্গত ও মানবিক সমাজ গড়া সম্ভব হবে। এখনই সময় সচেতনতা, শিক্ষা ও কঠোর আইন প্রয়োগের মাধ্যমে ধর্ষণের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার।

 

হাবিব আল মিসবাহ

শিক্ষার্থী: আল-কুরআন এণ্ড ইসলামিক স্টাডিজ বিভাগ।

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

মোবাইল: 01611563819

মেইল: hmh42242@gmail.com

লেখক: দপ্তর সম্পাদক, ইসলামী বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ৯ মার্চ ২০২৫ তারিখে দৈনিক ইনকিলাব পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।