বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

কৃষক অবমূল্যায়নের ফল অর্থনৈতিক মন্দা

Author

মোঃ হুমায়ন কবির , ঢাকা কলেজ

প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৫ পাঠ: ২৮ বার

বাংলাদেশের অর্থনীতিতে কৃষির ভূমিকা অপরিসীম। দেশের জনসংখ্যার অন্তত ৮০ ভাগ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে জড়িত। কিন্তু বর্তমান সময়ে মানুষ কৃষিকাজের প্রতি আগ্রহ হারাচ্ছে। এর একমাত্র কারণ অবমূল্যায়ন। ফসল তথা কৃষিপণ্য উৎপাদন করে কৃষক তার ন্যায্যমূল্য পাচ্ছে না। কৃষি উপকরণের দাম প্রতিনিয়ত যে হারে বৃদ্ধি পাচ্ছে, তাতে কৃষকের উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হয়ে উঠেছে। ফলে দেশে কৃষি উৎপাদন কমে যাচ্ছে। এক জরিপে দেখা গেছে, আগে যে পরিমাণ পাট উৎপাদন হতো, এখন তার থেকে অনেক কম উৎপাদন হয়। কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য না পাওয়ায় এ পেশা ছেড়ে যুক্ত হচ্ছে বিভিন্ন শিল্প-কারখানায়। কৃষি উৎপাদন কমে যাওয়ায় যেমন কমছে রপ্তানি আয়, ঠিক তেমনি বাড়ছে আমদানি ব্যয়, যা দেশের অর্থনীতির সঙ্গে সম্পর্কিত।এভাবে যদি প্রতিনিয়ত কৃষি উৎপাদন কমতে থাকে, তাহলে দেশে দেখা দিতে পারে ভয়াবহ মুদ্রাস্ফীতি। বাংলাদেশের অর্থনীতি যেহেতু কৃষির ওপরে অনেকাংশে নির্ভরশীল, সুতরাং সরকারকে কৃষির ওপরে নজর দিতে হবে। কৃষকদের সঠিক মূল্যায়ন করতে হবে, তাদের অধিক উৎপাদনে উৎসাহিত করতে হবে। প্রয়োজনে কৃষি উপকরণের ওপরে ভর্তুকি প্রদান করতে হবে, তা না হলে চরম বিপর্যয়ের মুখে পড়বে দেশের অর্থনীতি।

লেখক: প্রচার সম্পাদক, ঢাকা কলেজ।
এই লেখাটি ৮ জানুয়ারি ২০২৫ তারিখে দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!

ফোরাম ব্লাড ব্যাংক

রক্তদাতা খোঁজা হচ্ছে...

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজুন

উপরের ফর্ম থেকে রক্তের গ্রুপ ও ঠিকানা নির্বাচন করে অনুসন্ধান করুন।