শনিবার, ৬ জুন ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

আজকে বলবে বীর

Author

অভিজিৎ শর্মা , পটুয়াখালী

প্রকাশ: ১২ মার্চ ২০২৬ পাঠ: ৫৬ বার

রবী তুই চুপ কর্ !

আজকে বলবে বীর –

আজ নয় কোন মধুর বাণী,

যারা দিয়েছে যুদ্ধের শঙ্খে হানি ।

যারা তৈরি করেছে হিংস্র চিত্র-

তাদের জবাব দিব আমি ।

তাদের হৃদয় নেই সার, নেই হাহাকার

উপ্রে ফেলিব তাদের, শুনবো না কারো চিৎকার ॥

 

নেতা তুই আসন ছাড় !

আজ বলবে খৃপ্ত জনতা-

নিজের অধিকার চাইতে গিয়ে কত লাঞ্ছনা,

ভাই বোনের রক্তের কে দেবে সান্ত্বনা ?

তবুও দাবাতে কেউ পারবে না –

রক্তদানে পূর্ণ তা মোদের জানা।

কলম ধরা হাতে, অস্ত্র তুলতে করেছে বাধ্য –

ওরা জানুক আজ, আমরা হলাম অবাধ্য ॥

 

সুশীল সমাজ চুপ কর্ !

আজ বলবে ছাত্র-জনতা –

আজ দিবে তারা পাল্টা জবাব

অন্যায় রাজ্য করিবে সাফ ।

কোথায় পালাবি বুনো শিয়ালের দল-

আসছে দাবানল, বিলীন করিবে আঁধার জঙ্গল ।

শিক্ষার আলোয় আলোকিত তারা,উজ্জ্বল তাদের হৃদয়

নিয়ে আসুক যত BD-08, লাখো প্রাণ আছে খাড়া ॥

 

মিথ্যুকেরা তোরা চুপ কর্ !

আজ বলবে জাগ্রত মানবতা –

এ যেন রাবণ রাজ্য মিথ্যুকের বংশধর-

মিথ্যা দম্ভ কে টিকিয়ে রাখতে সদা তৎপর ।

আত্মজ্ঞান, বিবেক কে দিয়েছে জলাঞ্জলি

অন্যায়কে প্রশ্রয় দিয়ে স্বর্ণালঙ্কা করেছে ধূলি ।

আর নয় এই অমানবিক আচরণ, আর নয় বৈষম্য –

যারা করেছে ভাইয়ে বিবাদ, মহা অনুপভোগ্য ॥

 

কে যেন চেয়েছিল সোনার বাংলা ,উন্নত মানবজাতি-

দিল তারা রক্তাক্ত পতাকা, পরম মরণ বেদনা ।

তবুও থামলে হবে না, কান্না করলে চলবে না-

হয়ে উঠবো মরুর তরু, অবমানিতের পরম সাধনা ।

স্বাধীনতার নামে শৃঙ্খল , মানবতার নামে চুরি-

অধিকারের কথা বলতে গেলে মোরা দুষ্কৃতকারী ।

কৃষক পিতা হল টানবে, মধু খাবে তুমি

আজকে সব স্পষ্ট, সবাই অধিকারী ।।

লেখক: সাধারন সদস্য, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!