বাঙলার সমাজে শয়তানের চেয়েও নিন্দিত নারী

নারী কাকে বলে? সিমোন দ্য বোভোয়ার (১৯৪৯,৩৫) বলেছেন, এর উত্তরে এক ধরনের পুরুষ বলে, “নারী হচ্ছে জরায়ু, ডিম্বকোষ; নারী হচ্ছে স্ত্রীলোক।”
অপরদিকে, পুরানো কুসংস্কারকে বিজ্ঞানের রুপ দিয়েছেন আদিম পিতৃতন্ত্রের এক প্রখ্যাত ও প্রভাবশালী উত্তরপুরুষ। তাঁর নাম সিগমুন্ড ফ্রয়েড।
তিনি বলেন, “নারী-আত্মা সম্পর্কে আমার তিরিশ বছরের গবেষণা সত্ত্বেও একটি মহাপ্রশ্নের উত্তর আমি দিতে পারি নি; প্রশ্নটি হচ্ছে নারী কী চায়?”
নারী বই সম্পর্কে প্রয়াত গণবুদ্ধিজীবী আহমদ ছফা মন্তব্য করেছিলেন, ‘ হুমায়ুন আজাদের ‘নারী ‘ বহুল আলোচিত গ্রন্থ। আমি নিজেও এক কপি কিনেছিলাম। কিন্তু কিনে মুশকিলে পড়ে গেলাম। বইটি এতই জীবন্ত যে, মাসে মাসে রক্তস্রাব হয়। অগত্যা আমাকে শেলফ থেকে সরিয়ে রাখতে হল। হুমায়ুন আজাদ দাবি করেছেন, এটা নাকি তার মৌলিকগ্রন্থ আমার একটুখানি সংশয় জন্ম নিল। তাহলে সিমোন দ্য বোভোয়ার (একজন ব্রিটিশ মহিলা দার্শনিক) কি করছিলেন? পরবর্তী গ্রন্থ ‘দ্বিতীয় লিঙ্গ ‘ বের হওয়ার পর আমার সব সংশয় ঘুচে গেল। হুমায়ুন আজাদ অত্যন্ত বিশ্বস্ততার সহকারে সিমোন দ্য বোভোয়ারের বই বাংলা ভাষায় নিজে লেখেন।

