বুধবার, ২২ জুলাই ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / চিঠিপত্র / নিবন্ধ

অনলাইন কেনাকাটায় সতর্কতা জরুরি

Author

হাওলা বেগ , সরকারি কর্মাস কলেজ

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬ পাঠ: ১০০ বার

অনলাইন কেনাকাটায় সতর্কতা জরুরি

বর্তমানে অনলাইন শপিং জনপ্রিয়। ঈদকে সামনে রেখে ঘরে বসে অনলাইনে সহজে কেনাকাটা করা সম্ভব। অনলাইনে কেনাকাটার সুবিধা স্বল্প সময়ে বেশি পণ্য প্রাপ্তি, যা ফেসবুকের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে সহজেই করা যায়। তবে এতে সমস্যাও রয়েছে। অনেক প্রতারক পেজ আসল পেজের রিভিউ ও পোস্ট কপি করে নিজেদের পেজে আপলোড করছে। এতে গ্রাহকরা প্রতারিত হচ্ছেন। কেউ কেউ অগ্রিম পেমেন্ট করার পর পেজ থেকে ব্লক হয়ে যাচ্ছেন বা মেসেজের কোনো উত্তর পাচ্ছেন না। এতে অনলাইন শপিংয়ে অবিশ্বাস বাড়ছে এবং বিশ্বস্ত বিক্রেতা ও উদ্যোক্তাদেরও ক্ষতি হচ্ছে। সমাধান হিসেবে, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের ব্যবস্থা নেওয়া উচিত। অনলাইন প্রতারণা রোধে এনআইডি যাচাই বাধ্যতামূলক করে পেজ রেজিস্ট্রেশন চালু করা উচিত এবং প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এতে অনলাইন শপিং নিরাপদ ও নিশ্চিন্ত হবে।

হাওলা বেগ

শিক্ষার্থী, সরকারি কর্মাস কলেজ, চট্টগ্রাম

লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১৪ মার্চ ২০২৬ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!