বুধবার, ২২ জুলাই ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

এবং তুমি

Author

সৈয়দ আল ফাহিম , নিউ মডেল ডিগ্রি কলেজ

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬ পাঠ: ১১০ বার

মুমূর্ষু দেয়ালে ছবি আঁকা শতাব্দীর কাঁটাছেড়া

হাতকড়া পড়িয়ে উপুড় হয় দিনের পর দিন

শুষে নেয় জরাজীর্ণ স্মৃতিস্তম্ভগুলো , ঘুরে বেড়ায় লাল পিঁপড়ের দল

একে একে ক্ষয়ে যায় সমস্ত দেহ, তোমার ওমন দুঃখের স্মারকলিপি

কম্পাসে আঁকা জীবনদের পথ, একদিন হঠাৎ বদলে যায় ব্রজ্রের মতো

চারিদিকে এতো বড় শূণ্যতা, নির্জনতার মৃদু হাঁসফাসঁ

তোমার ওমন গড়ে তোলা যন্ত্রনার কালো পাহাড়

সেখানেও বুঝি বাসনা জাগে মোমের মতো গলে যাওয়ার

উপড়ে আসে বুঝি দেহের সমস্ত বাকল

জীবনবোধে আকড়ে ধরে পুরো পৃথিবী, আমার দু পা

একদিন বুঝি ঝড় হবে, সে ঝড়ে উড়ে যাবে সমস্ত কিছু

শুধু থেকে যাবে তুমি আর গজে উঠা সবুজ পাতার দল…

লেখক: মেম্বার, জাতীয় বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!