শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

স্বাস্থ্য খাতে সেবার মান ও নিরাপত্তা

Author

Saiful Islam, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ১৯ মার্চ ২০২৪ পাঠ: ২৭ বার

স্বাস্থ্য খাতে সেবার মান ও নিরাপত্তা

সরকারি উদ্যোগে প্রতিটি উপজেলায় ‘উপজেলা হাসপাতাল’-এর পাশাপাশি জেলা এবং বিভাগীয় পর্যায়ে নির্মিত হয়েছে আরো অসংখ্য হাসপাতাল ও মেডিক্যাল কলেজ। তবে এতগুলো হাসপাতাল থাকার পরও আর্থিক সংকটের কারণে এগুলোর সুফল পাচ্ছে না দরিদ্র ও প্রান্তিক শ্রেণির লোকজন। অর্থের অভাবে অধিকাংশ ক্ষেত্রেই তাদের যেতে হচ্ছে উপজেলা কিংবা জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে। এক্ষেত্রে জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে পর্যাপ্ত সেবা পাওয়া গেলেও, উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে কাঙ্ক্ষিত সেবা মিলছে না। সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও অধিকাংশ ক্ষেত্রে হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সংখ্যক চিকিত্সক ও যন্ত্রপাতির অভাব কিংবা নিয়োগপ্রাপ্ত চিকিত্সকের কর্মক্ষেত্রে না থাকা জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে অচিরেই তারা বেসরকারি হাসপাতালগুলোর উপর নির্ভরশীল হওয়ায় তাদের ন্যূনতম স্বাস্থ্যসেবার বিপরীতে গুনতে হচ্ছে প্রকৃত মূল্যের ২ থেকে ৩ গুণ টাকা। এতে তারা আর্থিক ক্ষতির মুখোমুখিও হচ্ছে। উপরন্তু ভুল চিকিত্সায় শিকার অনেকেই। পরিস্থিতি বিবেচনায়, দেশের স্বাস্থ্যখাত ও স্বাস্থ্যসেবা সম্পর্কে জনমনে আস্থা তৈরিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

লেখক: সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১৯ মার্চ ২০২৪ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!