নতুন ধানে পিঠা

নতুন ধানে পিঠা
সাইদুল হাসান
নতুন ধানে নতুন প্রাণে
কৃষক পেল দিশে
বছর ঘুরে উঠোন জুড়ে
ভরল ধানের শীষে।
সারা বাড়ি পিঠার হাঁড়ি
ভেসে বেড়ায় গন্ধ
বিন্নি ধানে বাজায় কানে
সুবাস মাখা ছন্দ।
ভাপা পিঠা কী যে মিঠা!
আরও চিতই পুলি
কোঁচা ভরে মজা করে
খাচ্ছে পিঠা ফুলি।
লেখক: সাধারণ সম্পাদক, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ৪ জুন ২০২৪ তারিখে দৈনিক যায়যায়দিন পত্রিকায় প্রকাশিত।
