‘পলিথিনের বিকল্প হিসেবে কাপড় ও পাটের ব্যবহারের অভ্যাস করতে হবে’


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমাদের জীবনের প্রতিটি স্তরে প্লাস্টিকের ব্যবহার সীমিত করতে হবে। বিশেষ করে একবার ব্যবহারযোগ্য পলিথিন ব্যাগ সম্পূর্ণভাবে বর্জন করা জরুরি। তিনি বলেন, পলিথিনের পরিবর্তে কাপড় ও পাটের ব্যাগ ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে।
আজ ১৯ এ মে রোজ সোমবার সকালে রাজশাহী সার্কিট হাউজে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় কালে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।
পলিথিন ও প্রাস্টিকের ব্যাগ ও অন্যান্য বিষয় ব্যবহারে আমাদের পরিবেশে যে ক্ষতি হচ্ছে সে বিষয়ে আলোকপাত করতে তিনি মন্তব্য করেন, পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করতে সরকার ইতোমধ্যে নানান কর্মসূচি হাতে নিয়েছে। সরকারের পাশাপাশি সাধারণ জনগণ এগিয়ে আসলে একাজে সফল হওয়া যাবে।
এসকল বিষয় নিয়ে নিরলস পরিশ্রম করে যাচ্ছে গ্রীণ ভয়েস নামক এক পরিবেশ সুরক্ষার অঙ্গসংস্থা৷ ছবিতে দেখা যায় গ্রীণ ভয়েস রাবি শাখার সভাপতি মাহিন আলম, ছাত্র উপদেষ্টা আহসান হাবীব ও অনেকে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানার সাথে মতবিনিময় করছেন।
আলোচনার এক পর্যায়ে তিনি বলেন,
নগরায়নের চাপে পুকুর, খাল ও অন্যান্য জলাশয় ভরাটের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, পানি সংরক্ষণ ও ভূগর্ভস্থ পানির ভারসাম্য রক্ষায় প্রাকৃতিক জলাধার রক্ষা করা অপরিহার্য। সভায় উপদেষ্টা তরুণ প্রজন্মকে পরিবেশবান্ধব জীবনধারার চর্চায় এগিয়ে আসার আহ্বান জানান এবং বলেন, আমাদের প্রতিটি ছোট পদক্ষেপ বড় পরিবর্তনের পথ তৈরি করতে পারে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার, বাংলাদেশ পরিবর্তন আন্দোলন (বাপা) এর সাধারণ সম্পাদক আলমগীর কবীর-সহ পরিবেশ বিষয়ক বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সিহাব উদ্দীন,
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়

