বুধবার, ২২ জুলাই ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

রক্তিম কৃষ্ণচূড়া।

Author

মোছা সোমনা আক্তার , মৌলভীবাজার সরকারি কলেজ

প্রকাশ: ২৬ জুন ২০২৬ পাঠ: ৪২ বার

রক্তিম কৃষ্ণচূড়া
সোমনা আক্তার
বৈশাখের ওই তপ্ত রোদে আকাশ যখন ফাটে,
কৃষ্ণচূড়া একাই তখন রাজত্ব করে মাঠে।
আগুনের মতো জ্বলে ওঠে শাখায় শাখায়,
কৃষ্ণচূড়া রাঙা হয় বৈশাখের হাওয়ায়।
রোদের আলোয় ঝলমলে লাল ফুলের মেলা,
চোখ জুড়িয়ে যায় দেখে এ অপরূপ খেলা।
রক্তিম আভায় সাজে সে প্রতিটি ডালপালা,
দেখে মনে হয় কেউ যেন জ্বালিয়েছে আলোর মালা।
রোদ্দুর যেন চুমো খায় তার প্রতিটি পাপড়িতে,
লালের আভায় মিশে যায় নীল আকাশের গীতে।
পাতার ফাঁকে উঁকি দেয় লাল ফুলের দল,
রোদের আলোয় ঝিলমিল করে কী অপূর্ব ছল।
মৌমাছি আসে, প্রজাপতি আসে, আসে ভ্রমরের গান,
কৃষ্ণচূড়ার আঙিনাতে জমে ওঠে প্রাণ।
লাল আঁচলে ঢেকে রাখে সবুজ পাতার বুক,
দেখলে মনে জেগে ওঠে অজানা এক সুখ।
গ্রীষ্মের দাহ সয়ে নিয়ে হাসে সে নির্ভয়,
রঙে রঙে ভরিয়ে দেয় পৃথিবীর বিস্ময়।
লেখক :-
সোমনা আক্তার
শিক্ষার্থী, উদ্ভিদবিজ্ঞান বিভাগ
মৌলভীবাজার সরকারি কলেজ।
লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!