বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

টেলিটকে Wi-Fi Calling যুক্ত করার প্রস্তব

Author

মোঃ মাহমুদুর রেজা রোশান , পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬ পাঠ: ৯৯ বার

টেলিটক বাংলাদেশ লিমিটেড দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর হিসেবে সহজলভ্য সিম, স্বল্পমূল্যে কল ও ডাটা সেবা এবং বিভিন্ন সাশ্রয়ী প্যাকেজ প্রদান করে আসছে। তরুণদের জন্য Gen-Z, শিক্ষার্থীদের জন্য Agami এবং ছাত্রছাত্রীদের জন্য Bomomala সিমের মতো উদ্যোগ টেলিটকের সামাজিক দায়বদ্ধতা ও অন্তর্ভুক্তিমূলক যোগাযোগব্যবস্থার স্পষ্ট প্রতিফলন। তবে বাস্তবতা হলো, দেশের অনেক এলাকায় টেলিটকের নেটওয়ার্ক কাভারেজ তুলনামূলকভাবে দুর্বল। এর ফলে গ্রাহকরা প্রায়ই কল ড্রপ, কল ব্যর্থতা ও নেটওয়ার্ক বিচ্ছিন্নতার মতো সমস্যার সম্মুখীন হন। বিশেষ করে গ্রামীণ অঞ্চল, ঘনবসতিপূর্ণ এলাকা এবং ভবনের ভেতরে নেটওয়ার্ক সমস্যার কারণে টেলিটকের সেবার পূর্ণ সুবিধা গ্রহণ করা অনেক সময় সম্ভব হয় না। এই প্রেক্ষাপটে একটি কার্যকর ও আধুনিক সমাধান হতে পারে Wi-Fi Calling (VoWiFi) প্রযুক্তি চালু করা। এই প্রযুক্তির মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক দুর্বল বা অনুপস্থিত থাকলেও ওয়াই-ফাই ইন্টারনেট ব্যবহার করে গ্রাহক নিজের সিম নম্বর থেকেই কল দিতে ও গ্রহণ করতে পারবেন আলাদা কোনো অ্যাপ ছাড়াই। উচ্চ ভবন, বেজমেন্ট, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং নেটওয়ার্ক-দুর্বল এলাকায় Wi-Fi Calling বিশেষভাবে কার্যকর ভূমিকা রাখতে পারে। বর্তমানে সীমিত বাজেট, জমি অধিগ্রহণের জটিলতা, টাওয়ার স্থাপনের অনুমোদন এবং রক্ষণাবেক্ষণ ব্যয় টেলিটকের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। এই বাস্তবতায় তুলনামূলক কম খরচে ও স্বল্প সময়ে বাস্তবায়নযোগ্য Wi-Fi Calling প্রযুক্তি সংযোজন করলে নেটওয়ার্ক সমস্যার প্রভাব অনেকাংশে কমানো সম্ভব হবে।

লেখক: সাধারণ সদস্য, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১৪ জানুয়ারি ২০২৬ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!