বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / চিঠিপত্র / নিবন্ধ

উন্নয়নের পথে সন্দ্বীপে এবার একটা সেতু হোক

Author

সানজিদা আফরিন মেঘলা , চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ পাঠ: ৬৯ বার

  • উন্নয়নের পথে সন্দ্বীপে এবার একটি সেতু হোক

সন্দ্বীপ শুধু একটা দ্বীপ নয়, এটা আমাদের পরিচয়, এটা আমাদের গর্ব। চারপাশে মেঘনা আর সাগরের জল, মাঝখানে সবুজ মাঠ, সহজ-সরল মানুষ আর শত বছরের ইতিহাস—সব মিলিয়ে এক অন্যরকম ভালোবাসার জায়গা।
সন্দ্বীপের মানুষের প্রধান দূরাবস্থার কারণ হয়ছে নৌ চলাচলের সমস্যা।
সন্দ্বীপ কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়—এটা লাখো মানুষের বসবাসের জায়গা। ঝড়-জলোচ্ছ্বাস এসেছে, ভাঙন এসেছে, তবুও সন্দ্বীপ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
প্রতিদিন শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী সবাই জীবনের ঝুঁকি নিয়ে নৌপথে যাতায়াত করে। আবহাওয়া খারাপ হলেই যোগাযোগ বন্ধ হয়ে যায়—এভাবে একটি জনপদ চলতে পারে না। আমরা উন্নয়নের কথা বলি, স্মার্ট বাংলাদেশের কথা বলি—তাহলে সন্দ্বীপ কেন এখনো স্থায়ী যোগাযোগ থেকে বঞ্চিত?
চট্টগ্রাম থেকে সন্দ্বীপের দূরত্ব খুব বেশি নয়, কিন্তু একটি সেতুর অভাবে এই দূরত্ব যেন বহু গুণ বেড়ে যায়।
বাংলাদেশ পারে—তার প্রমাণ পদ্মা সেতু।
তাই সন্দ্বীপবাসীর প্রাণের দাবি—
স্থায়ী সমাধান চাই, সেতু চাই।
এটা শুধু একটি অবকাঠামো নয়,
এটা আমাদের নিরাপত্তা, আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ।
সর্বোপরি, সন্দ্বীপের শিক্ষা, চিকিৎসা এবং অর্থনীতি উন্নয়নের জন্য সেতু একান্ত প্রয়োজন।

লেখক: সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দৈনিক আজাদী পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!