বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

ঈদের আনন্দের পথে কত স্বপ্ন যে রাস্তায় থেমে যায়

Author

সানজিদা আফরিন মেঘলা , চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬ পাঠ: ৬৫ বার

ঈদের আনন্দের পথে কত স্বপ্ন যে রাস্তায় থেমে যায়
ঈদ মুসলমানদের জন্য আনন্দ ও মিলনের উৎসব। প্রিয়জনদের সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করতে অনেকেই ঘরে ফেরার পথে যাত্রা করেন। কিন্তু দুঃখজনকভাবে কখনো কখনো এই আনন্দের পথই পরিণত হয় গভীর শোকে।
সম্প্রতি (১১.০৩.২৬)  সন্দ্বীপ পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোস্তফা মাস্টার এর সহধর্মিণী শপিং শেষ করে বাড়ি ফেরাত পথে খনতার হাটের পূর্ব পাশে বাইক ও ট্রাক দূর্ঘটনায় প্রাণ  হারিয়েছেন। একটি চলন্ত ট্রাকের ধাক্কায় তার জীবন থেমে যায় মুহূর্তেই, আর একটি পরিবার হারায় তাদের প্রিয়জনকে।এই ধরনের দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয়—এক মুহূর্তের অসতর্কতা কত বড় ক্ষতির কারণ হতে পারে। একটি দুর্ঘটনা শুধু একটি জীবনই কেড়ে নেয় না, বরং একটি পরিবারের স্বপ্ন, আশা ও হাসিকেও নিভিয়ে দেয়।
তাই ঈদের আনন্দ যেন কারও জন্য শোকের কারণ না হয়—সেজন্য প্রয়োজন সবার সচেতনতা। ট্রাফিক আইন মেনে চলা, অতিরিক্ত গতি পরিহার করা এবং দায়িত্বশীলভাবে গাড়ি চালানোই পারে অনেক মূল্যবান প্রাণ বাঁচাতে।
লেখক: সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১৭ মার্চ ২০২৬ তারিখে দৈনিক আজাদী পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!