বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

তৃষ্ণা – একটি আজমাইন ফায়িক মুঈদের কবিতা

Author

আজমাইন ফায়িক মুঈদ , জাতীয় বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ৯ মার্চ ২০২৬ পাঠ: ৪০ বার

তোমার সনে কথা হয় না ভেবেই আমার ভেতটা কেমন জানি ছটফট করে উঠে,
যেভাবে মাঝ সমুদ্রে ডুবে যাওয়া জাহাজের জলে ভেসে থাকা যাত্রী বাঁচার জন্য ফটফটায়।

চোরাবালিতে আটকে যাওয়া পথিক যেভাবে বাঁচার জন্য ছটফট করে‚ ঠিক সেভাবেই….
যুদ্ধের ময়দানে তীরের আঘাতে ব্যাথিত যোদ্ধা যেভাবে ক্ষত নিয়েও শত্রুর বিরুদ্ধে লড়াই চালিয়ে যায়,
সেভাবেই যেন সেই ছটফটানির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি।

যেভাবে জেলখানায় বন্দি থাকা কয়েদি ছটফট করে মুক্ত আকাশে শ্বাস নেয়ার, তোমার সঙ্গে কথা বলার তৃষ্ণাটাও তেমন।

মরুর বুকে দিক হারানো পথিক যেভাবে প্রচন্ড পানির তৃষ্ণায় কাতরায়, আমিও কাতরাই কথা বলার তৃষ্ণায়।
এ যেন মৃত্যুপথযাত্রীর মৃত্যুর হাত থেকে বেঁচে নতুন করে আরেকবার বাঁচতে চাওয়ার ছটফটানি।

তোমার সনে কথা হয় না ভেবেই বুকের ভেতরটা কেমন জানি ছটফট করে উঠে।
এই ছটফটানি হয়তো তুমি কস্মিনকালেও বুঝতে পারবে না।

এক সমুদ্র কথা বলার তীব্র তৃষ্ণা নিয়ে মরে যাব।
তবুও হয়তো তোমার সাথে আর কথা হবে না।

লেখক: জাতীয় বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!