বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / কবিতা / নিবন্ধ

হঠাৎ যদি বৃষ্টি নামে – আজমাইন ফায়িক মুঈদের একটি রোমান্টিক কবিতা

Author

আজমাইন ফায়িক মুঈদ , জাতীয় বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ৯ মার্চ ২০২৬ পাঠ: ২৭ বার

হঠাৎ যদি বর্ষা নামে শ্রাবণ মাসের শেষে,

আমিও না হয় ঠাঁই খুজবো তোমার কালো কেশে।

শ্যামলা বরণ কইন্যা আরে! দেবে না আমায় ঠাঁই?

তোমার মতো একটা মানুষ আমার ভীষণ চাই।

একগুচ্ছ কদম নিয়ে দাঁড়াবো তোমার দ্বারে,

চমকে গিয়ে তাকাবে তুমি, চাহনি ছোবল মারে।

হয়তো তুমি দাঁড়িয়ে তখন কদম নেবে হাতে,

আমার কত ইচ্ছে জানো ভিজবো তোমার সাথে!

হয়তো তোমার ইচ্ছে হবে, চাইবে দুটো কেয়া,

আমি না হয় করবো চেষ্টা, যায় কি না দেয়া।

পুব আকাশে দেখবে সেদিন জমানো কালো মেঘ,

আসলে তা মেঘ নয় রে, ওটাই আমার আবেগ।

লেখক: জাতীয় বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!