বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / খোলা চিঠি / নিবন্ধ

অবলা প্রাণীর নীরব আর্তনাদ ও আমাদের দায়িত্ব

Author

আব্দুল্লাহ আল মাহদী , ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫ পাঠ: ৬৩ বার

মানুষ এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব। জ্ঞান, বিবেচনাশক্তি ও নৈতিক বোধে অন্য সকল সৃষ্টির থেকে আলাদা। পৃথিবীতে মানুষের পাশাপাশি রয়েছে বহু প্রজাতির প্রাণী, যারা হয়তো কথা বলতে পারে না, কিন্তু অনুভূতি তাদেরও রয়েছে। তারাও ব্যথা পায়, নিরাপত্তা খোঁজে, ভালোবাসা বোঝে। আমাদের পরিবারে কেউ মারা গেলে আমরা শোকে ভেঙে পড়ি, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাই। ঠিক একই অনুভূতির স্রোত বয়ে যায় অবলা প্রাণীদের হৃদয়েও। পার্থক্য শুধু একটাই, আমরা কান্না করি শব্দ করে, আর তারা করে নীরবে। কিন্তু আমরা তাদের অনুভূতিকে গুরুত্ব দিই না। এতসব বুঝেও অনেক সময় তাদের বাচ্চাগুলোকে গুরুতরভাবে আহত করি, নিষ্ঠুরভাবে হত্যা করি। একবারের জন্যও ভাবি না, তারাও ব্যথা পায়, তারাও নিজের সন্তান হারানোর শোকে কাতর হয়। মানুষ হিসেবে আমাদের দায়িত্ব এই অবলা প্রাণীদের প্রতি সদয় হওয়া, তাদের কষ্ট উপলব্ধি করা। একটু মমতাই এই প্রাণীদেরকে পরিণত করে মানুষের সবচেয়ে বিশ্বস্ত ও নিঃস্বার্থ সঙ্গীতে।

লেখক: সহযোগী সদস্য, ইসলামী বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!