বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

সরকারি হাসপাতালে অনিয়ম নিরসন চাই

Author

আব্দুল্লাহ আল মাহদী , ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া

প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬ পাঠ: ৪৯ বার

মানুষের মৌলিক অধিকার সমূহের মধ্যে চিকিৎসা সেবা অন্যতম। আর দেশব্যাপী সরকারি হাসপাতালগুলো হওয়ার কথা ছিল সেই সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রধান মাধ্যম। কিন্তু বাস্তবে দেখা যায় ভিন্ন চিত্র। সেখানে চিকিৎসার বদলে জোটে অপেক্ষা, যত্নের বদলে জোটে অবহেলা আর আশ্বাসের বদলে জোটে হতাশা। সাধারণ মানুষ, যারা আর্থিক অসচ্ছলতার কারণে বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে পারে না তাদের একমাত্র আস্থার জায়গা সরকারী হাসপাতালগুলো। কিন্তু তারা সেখানে পাচ্ছেনা যথাযথ চিকিৎসা। সময়মতো পাওয়া যায় না ডাক্তারদের। আবার ডাক্তার দেখাতে তাদের ধরতে হয় বিশাল লাইন। এই লাইন পেড়িয়ে একপর্যায়ে ডাক্তারের সাক্ষাত পেলেও অনেক ক্ষেত্রে দেখা যায় তারা রোগীর কথা সম্পূর্ণ না শোনেই একটি প্রেসক্রিপশন ধরিয়ে দেয় রোগীর হাতে। আর একগাদা পরীক্ষার জন্য রেফার করে অনৈতিকভাবে চুক্তিবদ্ধ হওয়া বেসরকারি কোনো হাসপাতালে। আবার অনেক সরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকায় রোগীদের বাধ্য হয়েই বেসরকারি হাসপাতালে যেতে হয়। আর যেগুলো আছে সেগুলোও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় অকেজো হয়ে গেছে। এছাড়াও আরো নানান অনিয়মের দরুন সাধারণ মানুষ সরকারি হাসপাতাল উপর থেকে আস্থা হারিয়ে ফেলতে শুরু করেছে। তাই হাসপাতাল সম্পর্কিত সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

লেখক: সহযোগী সদস্য, ইসলামী বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দৈনিক আজকালের খবর পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!