বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / চিঠিপত্র / নিবন্ধ

নতুন সরকারের অগ্রাধিকার হোক কর্মসংস্থান

Author

আবু রাফে উমাইর , চট্টগ্রাম কলেজ

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ পাঠ: ৩৫ বার

  1. শিরোনাম:
  2. শিক্ষিত বেকারত্ব: নতুন সরকারের অগ্রাধিকার হোক কর্মসংস্থান
  3. নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের তরুণ সমাজের প্রধান প্রত্যাশা—শিক্ষিত বেকারত্ব সমস্যার কার্যকর সমাধান। প্রতি বছর বিপুলসংখ্যক গ্র্যাজুয়েট ও স্নাতকোত্তর ডিগ্রিধারী তরুণ চাকরির বাজারে প্রবেশ করলেও উপযুক্ত কর্মসংস্থানের অভাবে হতাশায় ভুগছে।
  4. চাকরির সীমিত সুযোগ, অভিজ্ঞতার কঠোর শর্ত এবং দক্ষতা উন্নয়নের পর্যাপ্ত ব্যবস্থার অভাব নতুনদের পিছিয়ে দিচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য পার্ট-টাইম কাজের সুযোগও অপ্রতুল, ফলে তারা বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
  5. বেকারত্ব কেবল ব্যক্তিগত সমস্যা নয়; এটি জাতীয় উন্নয়ন ও অর্থনীতির জন্যও বড় চ্যালেঞ্জ। তাই কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন সম্প্রসারণ ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণে নতুন সরকারের দৃশ্যমান উদ্যোগ এখন সময়ের দাবি।
  6. ধন্যবাদান্তে,
  7. আবু রাফে উমাইর
  8. শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ
লেখক: সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!