বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

তামাকের রাজ্য: বিপন্ন কক্সবাজার ও বান্দরবান ​

Author

প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া , হাজী এম এ কালাম সরকারি কলেজ

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬ পাঠ: ৪৮ বার

তামাকের রাজ্য: বিপন্ন কক্সবাজার ও বান্দরবান

​বাংলাদেশের ৬৪টি জেলার প্রত্যেকটিরই রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও ঐতিহ্য। কিন্তু বর্তমান সময়ে পাহাড়-সমুদ্র ঘেরা পর্যটন নগরী কক্সবাজার এবং পার্বত্য জেলা বান্দরবান যেন এক ‘তামাকের রাজ্যে’ পরিণত হয়েছে। পরগাছার মতো এই দুই জেলার আনাচে-কানাচে গেঁড়ে বসেছে বিভিন্ন তামাক কোম্পানি।
​বেশি লাভের প্রলোভন দেখিয়ে তামাক কোম্পানিগুলো সাধারণ কৃষকদের দিয়ে বিষাক্ত তামাক চাষ করাচ্ছে। ফলে কৃষকের উর্বর ফসলি জমি থেকে ধান বা সবজির বদলে এখন উৎপাদিত হচ্ছে মরণঘাতী তামাক। অতিরিক্ত সার ও বিষ প্রয়োগের ফলে মাটির স্বাভাবিক উর্বরতা আজ বিলুপ্তির পথে। কেবল মাটিই নয়, তামাক প্রক্রিয়াজাত করার তাপে প্রতিনিয়ত বাড়ছে পরিবেশের তাপমাত্রা। যার বিরূপ প্রভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন এবং কাঁচা তরকারি ও নিত্যপণ্যের বাজারেও পড়ছে টান।
​সবচেয়ে ভয়াবহ বিষয় হলো—শিশু, কিশোর থেকে শুরু করে বৃদ্ধ, সব বয়সের মানুষের মধ্যে পাল্লা দিয়ে বাড়ছে শ্বাসকষ্টসহ নানা জটিল রোগ। যে পাহাড় ও সমুদ্রের নির্মল বাতাস পাওয়ার কথা ছিল, সেখানে আজ শুধুই তামাকের নীল বিষ। আমাদের প্রাকৃতিক সম্পদ ও জনস্বাস্থ্য রক্ষায় এখনই সচেতন হওয়া জরুরি।

লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
লিংক কপি হয়েছে!