বুধবার, ২২ জুলাই ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / ক্যাম্পাস / নিবন্ধ

সম্প্রীতির বাংলাদেশ স্বাধীনতার পূর্বাভাস

Author

মোফাজ্জল হোসেন , ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ পাঠ: ১০৬ বার

ইনসাফপূর্ণ নতুন বাংলাদেশ বিনির্মাণে, নতুন সরকারের নিকট তরুণদের প্রত্যাশায় ব্যক্ত হয়েছে আমার প্রত্যাশাও-

সম্প্রীতির বাংলাদেশ স্বাধীনতার পূর্বাভাস

ভোট না দেওয়ার ভয় কাটিয়ে দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর ভোট দেওয়ার অনুভূতিটা ছিলো স্মরণীয়, ঈদ আনন্দের মতো। জীবনের প্রথম ভোট, উৎসবমুখর পরিবেশে নির্বাচনী আমেজে দিনটিই কেটেছে উৎফুল্লতায়।
স্বাধীন পরবর্তী বাংলাদেশের ৫৫তম বছরের পদযাত্রায় এসে এখনো না পাওয়া স্বাধীনতাটুকু চাই। নির্বাচন বিজয় পরবর্তী বিরোধী দলের ব্যক্তি, প্রতিষ্ঠান বা বাড়ি-ঘরের উপর সন্ত্রাসী হামলার অবসান ঘটিয়ে, বাক স্বাধীনতা থেকে ব্যক্তি স্বাধীনতার মধ্য দিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে ‘বাংলা’ নামক মাতৃভূমিতেই আমদের সবার জন্ম। তাই নিজেদের মধ্যে কলোহ-বিবাদ করে মাতৃভমিকে কলঙ্কিত না করে, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। যেখানে দুর্নীতি, চাঁদাবাজ বা দলীয় সন্ত্রাসবাদ মুছে যাবে, যোগ্যতা সম্পন্ন ব্যক্তিই প্রাধান্য পাবে। শিক্ষার্থীরা পাবে বিশ্ব সেরা মানসম্মত শিক্ষা, উন্নত গবেষণার সুযোগ। যুবকরা বেকারমুক্ত জীবন, কৃষকরা পাবে ন্যায দাম, গরীবরা পাবে তাদের ন্যায্য অধিকার। আইনি সেবার বৈষম্যতা দূর হবে, ক্ষমতার অপব্যবহারেরও বিচার হবে। জবাবদিহিতামূলক ব্যবস্থা চাই, সত্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় বিচারের স্বাধীনতা চেয়ে হাদি হত্যার বিচার চাই। পরিশেষে ব্যাক্তির ন্যায্য স্বাধীনতাসহ সম্প্রীতির বাংলাদেশ দেখতে চাই।

বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
আমার দেশ (৪৯)
ই লিঙ্ক: https://eamardesh.com/2026-02-18
অনলাইন:

লেখক: সভাপতি, সমন্বিত বেসরকারি বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আমার দেশ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!