বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / চিঠিপত্র / নিবন্ধ

বাঁশখালী জলকদর খাল খনন করা হোক

Author

মোঃ হেফাজ উদ্দিন , বাঁশখালী ডিগ্ৰি কলেজ

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬ পাঠ: ৪৩ বার

বাঁশখালী জলকদর খাল খনন করা হোক

বাঁশখালীর বুক চিরে প্রবাহিত জলকদর খাল একসময় এই জনপদের অর্থনীতি, যোগাযোগ ও কৃষির অন্যতম প্রাণশক্তি ছিল। অতীতকাল থেকে এই খালটি শঙ্খ নদীর সঙ্গে সংযোগ স্থাপন করে ব্যবসায়ীদের মালামাল আনানেওয়া এবং সাগরে প্রবেশের পথ সহজ করে দিয়েছিল। নৌকা ও সাম্পানের মাধ্যমে চট্টগ্রাম থেকে বিভিন্ন পণ্য এই খালপথেই বাঁশখালীতে আসত। ফলে জলকদর খাল শুধু একটি প্রাকৃতিক জলধারা ছিল না, বরং এটি ছিল একটি একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ও বাণিজ্যিক রুট। কিন্তু সময়ের ব্যবধানে অবৈধ দখল, ভরাট এবং দীর্ঘদিন সংস্কার না হওয়ার কারণে এই ঐতিহ্যবাহী খালটি আজ বিলীনের পথে। দুই তীরের অবৈধ দখলদারদের চাপে খালটি দিন দিন সরু হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই ডুবে যায় ঘরবাড়ি, রাস্তাঘাট। কৃষকের মাঠে জমে থাকে পানি, ফসল নষ্ট হয়। সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয়, থমকে দাঁড়ায় স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করে, যা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্যও

হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই দুর্ভোগ আর কতদিন? বাঁশখালীবাসীর প্রত্যাশা, জলকদর খাল আবারও তার অতীত গৌরব ফিরে পাক এবং এই অঞ্চলের উন্নয়ন ও পরিবেশ রক্ষায় নতুন করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক।

মোঃ হেফাজ উদ্দিন

লেখক: সাধারণ সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২৯ মার্চ ২০২৬ তারিখে দৈনিক আজাদী পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!