৭৫৩ একরে নেই কোনো মেডিক্যাল স্টোর

মেধাবী শিক্ষার্থীদের মিলনমেলা রাজশাহী বিশ্ববিদ্যালয়।
বৃহৎ এই চত্বরে প্রায় ৩২ হাজার শিক্ষার্থীসহ নানান
শ্রেণি-পেশার মানুষের চলাচল। স্বায়ত্তশাসিত পূর্ণাঙ্গ
একটি ক্যাম্পাস হিসেবে বিশ্ববিদ্যালয়ে একাধিক ফার্মেসি
থাকাটা শোভনীয় হলেও দুঃখের বিষয় বিশ্ববিদ্যালয়ের
কোথাও কোনো মেডিক্যাল স্টোর দেখা যাবে না।
শিক্ষার্থীদের মেডিসিন সংগ্রহ করতে যাওয়া লাগে
ক্যাম্পাসের বাইরে। যা সময় সাপেক্ষ এবং একইসঙ্গে
ভোগান্তির। আকস্মিক প্রয়োজনেও দ্রুত ওষুধ সংগ্রহ
করাও হয়ে পড়ে কঠিন। তাই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে
ফার্মেসির ব্যবস্থা করার ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন
দ্রুত ব্যবস্থা নেবে বলে আশা করি ।
লেখক: দপ্তর সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত।

