বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

মানসিক স্বাস্থ্য নিয়ে তারুণ্যের ভাবনা

Author

বরকত আলী , দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর।

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪ পাঠ: ২৬ বার

মানসিক চাপ প্রকাশে জড়তা কাটানো প্রয়োজন

আমাদের সমগ্র জীবন সর্বদা সরলরৈখিক গতিতে মসৃণতায় চলবে সেটা নয়। সুখ, দুঃখ, আনন্দ, বিষণ্ণতা সবগুলো অনুভূতিই স্থান পায় এই মানব হিয়ায়। তবে জীবনের প্রতিকূল অভিজ্ঞতার মুহূর্তগুলোয় কাছের মানুষগুলোর সান্নিধ্য ও সঙ্গ দ্বারাই অভিযোজনের সক্ষমতা অর্জিত হয় আমাদের। তবে দুঃখের বিষয় হলো আমরা, আমাদের পরিবার, সমাজ ও পারিপার্শ্বিকের চেতনায় শারীরিক অসুস্থতার বিষয়টি যতটা স্বাভাবিকভাবে উপলব্ধ হয় মানসিক অসুস্থতার বিষয়টি সেভাবে মেনে নেওয়া হয় না। মানসিক স্বাস্থ্যটাকে অবহেলায় দেখা হয়, যার দরুন তা প্রকাশে আমাদের মাঝে অনীহা ও হীনম্মন্যতার জন্ম হয়। মনের মানসিক চাপ আর বিষণ্ণতার মুহূর্তগুলো একা সহ্য করতে হয়। এর ফলেই বাধে বিপত্তি! মনের রোগের কারণেই অনেকে মৃত্যুকে পর্যন্ত বেছে নেয়, যা আমাদের ভবিষ্যতের জন্য উদ্বেগের বিষয়। তাই আমাদের মানসিক অসুস্থতা ও চাপ প্রকাশে সংকোচ কাটিয়ে ওঠা প্রয়োজন। পরিবার, বন্ধু-বান্ধব ও সমাজ সবারই এ বিষয়ে সংবেদনশীল হওয়া উচিত।

বরকত আলী

শিক্ষার্থী, দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর

লেখক: সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ২৪ অক্টোবর ২০২৪ তারিখে দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!