বুধবার, ২২ জুলাই ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

রাজনৈতিক গুজব : অনলাইন বনাম বাস্তবতা

Author

মোঃ আরিফুল ইসলাম রাফি , জগন্নাথ বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫ পাঠ: ১০৯ বার

নিজেরাই কৌতূহলী না হই, তবে সত্য কখনোই সামনে আসবে না। গুজব তার দৌড় ছোট করবে তখনই, যখন একজন নাগরিক তার হাতে থাকা ফোনকে সত্যের প্রতিরোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে।

 

রাজনৈতিক গুজব তাই শুধু ক্ষমতার খেলা নয়; এটি মানুষের চিন্তা, বিবেক, বিশ্বাস এবং সামাজিক সমন্বয়ের ওপর একটি গভীর আঘাত। গুজব যত বাড়ে, সমাজ তত ভেঙে যায়। আর সমাজ যত ভেঙে যায়, রাজনৈতিক দলগুলো ততই তাদের স্বার্থ সিদ্ধির সুযোগ পায়। তাই গুজব প্রতিরোধ মানে শুধু মিথ্যা থামানো নয়; এটি গণতন্ত্রকে রক্ষা করা, সমাজকে রক্ষা করা, মানুষের যুক্তিকে রক্ষা করা। সত্যের বিজয় কখনো স্বতঃসিদ্ধ নয়; সত্যকে জিতিয়ে আনতে হয় প্রতিটি শেয়ারের আগে একবার থেমে গিয়ে।

লেখক: সদস্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!