বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন
হোম / চিঠিপত্র / নিবন্ধ

যানজট

Author

ইবনুল হাসান , আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬ পাঠ: ১৫ বার

বাংলাদেশের অষ্টম বিভাগ হিসেবে ব্রহ্মপুত্রের কূল ঘেষা ময়মনসিংহ শহরের রয়েছে অপার সম্ভাবনা। কিন্তু অপরিকল্পিত নগরায়নের ফলে ধীরে ধীরে শহরটি বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। দখলদারিত্ব , অনিয়ম, তীব্র যানজট ইত্যাদি যেন নগরবাসীকে অতিষ্ঠ করে তুলেছে। বর্তমানে ময়মনসিংহের যানজট এতটাই তীব্র আকার ধারণ করেছে যে এটি অন্য যে কোন শহরকে পেছনে ফেলবে। ময়মনসিংহে ব্যাটারি চালিত অটো এবং রিক্সার দৌরাত্ম চলছে। এসব ব্যাটারি চালিত অটো এবং রিক্সা চালকদের খামখেয়ালিতে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। অপরিকল্পিত নগরায়নের ফলে ময়মনসিংহে রাস্তাঘাটের উন্নয়ন হয়নি বললেই চলে। শহরের রাস্তা গুলো বাস চলাচলের অনুপযোগী। ময়মনসিংহের গুরুত্বপূর্ণ পয়েন্ট যেমন: ব্রিজ মোড়, টাউন হল মোড়, চরপাড়া মোড়,, গাঙ্গিনাপার সহ ময়মনসিংহ বাইপাস এর মত এলাকাগুলোতে তীব্র যানজট লেগেই থাকে। বিশেষ করে চরপাড়া এলাকাতে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসা নিতে আসা মানুষেরা ব্যাপক দুর্ভোগে পড়েন। মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ঘন্টার পর ঘন্টা যানযটে বসে থাকতে হয় এতে জরুরী সেবা নিতে আসা রুগী এবং স্বজনদের শারীরিক ও মানসিক অবস্থার অবনতি ঘটে। ময়মনসিংহকে বলা হয় শিক্ষানগরী। এই শহরে হাজার হাজার শিক্ষার্থী বসবাস। এসব শিক্ষার্থীদের প্রতিদিন যানজটে দুর্ভোগ পোহাতে হয়। যার ফলে তাদের শারীরিক এবং মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।
প্রশাসনের উচিত ময়মনসিংহের যানজট নিরসনে কঠোর ব্যবস্থা নেওয়া। শহরের রাস্তা গুলো প্রশস্ত করা, ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা, ফুটপাত দখল মুক্ত রাখা এবং ব্যাটারি চালিত অটো রিক্সা নিয়ন্ত্রণে রাখার জন্য পদক্ষেপে নেওয়া। ভবিষ্যৎ প্রজন্মের আছে একটি বাসযোগ্য শহর উপহার দেওয়ার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করা এখন সময়ের দাবি।

লেখক: জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১০ এপ্রিল ২০২৬ তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!