বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
কানেক্টেড থাকুন:
Logo
লগইন করুন নিবন্ধন করুন

শেকড়ের টান ও অসাম্প্রদায়িক চেতনার উৎসব

Author

ইবনুল হাসান , আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬ পাঠ: ১৭ বার

শেকড়ের টান ও অসাম্প্রদায়িক চেতনার উৎসব

পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় বহন করে। শত বছর ধরে বাঙালি জনগোষ্ঠী বৈশাখ মাসের প্রথম দিনটিকে উৎসবমুখর পরিবেশে বরণ করে নিচ্ছে। এটি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর উৎসব নয়, বরং প্রতিটি বাঙালির প্রাণের উৎসব, যা আমাদের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে। বর্তমান সময়ে শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর অন্যান্য দেশেও পালিত হচ্ছে বাঙালির এই উৎসব। ধর্মের ঊর্ধ্বে উঠে প্রতিটি বাঙালি এই উৎসব পালন করে, যা আমাদের অসাম্প্রদায়িক চেতনারই বহিঃপ্রকাশ।

নতুন বছরে হালখাতার মধ্য দিয়ে ব্যবসায়ীরা বর্ষবরণ করে নেন। দিনটিকে কেন্দ্র করে বসা মেলায় নাগরদোলা ও বায়োস্কোপসহ ঐতিহ্যবাহী নানা অনুষঙ্গ থাকে। নববর্ষকে একটু ভিন্ন আঙ্গিকে ফুটিয়ে তোলে মঙ্গল শোভাযাত্রা। বিভিন্ন ধরনের প্রতীকী ভাস্কর্য, শিল্পকর্ম ও রঙিন মুখোশ যান্ত্রিক শহরেও পহেলা বৈশাখের স্বকীয়তা ধরে রাখে। লাল-সাদা শাড়ি, পাঞ্জাবি পরে বৈশাখের দিনে নানা আয়োজনে অংশ নেওয়া আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।

লেখক: ইবনুল হাসান শিক্ষার্থী, আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ

লেখক: জাতীয় বিশ্ববিদ্যালয়।
এই লেখাটি ১৩ এপ্রিল ২০২৬ তারিখে ঢাকা মেইল পত্রিকায় প্রকাশিত।
লিংক কপি হয়েছে!